শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে বিএনপির সদিচ্ছা বা আন্তরিকতা দেখা যাচ্ছে না:ওবায়দুল কাদের !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৭:৫২ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে বিএনপির সদিচ্ছা বা আন্তরিকতা আছে এমন প্রমাণ আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। তারা এ সমস্যাকে জাতীয় স্বার্থের দিক থেকে বিবেচনা করে তা সমাধানে অবদান রাখার জন্য কতটা আন্তরিক সেটাই আগে খতিয়ে দেখতে হবে।

ওবায়দুল কাদের গতকাল শনিবার বিকেলে দলের এক বৈঠক শেষে প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে একথা বলেন।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল চীন সফরে যাবে। এনিয়ে ওই প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে করা আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিভক্তির সৃষ্টি করছে বিএনপি। তারা ২০ দিন পরে ত্রাণ নিয়ে কক্সবাজার গেল। ত্রাণের ট্রাক সাজিয়ে মিডিয়াকে কল করেছে। মিডিয়াকে নিয়ে তারা যাবেন, কিন্তু কোনো নিয়ম মানবেন না। তারা তো প্রশাসনের সাথে কোনো যোগাযোগ করেনি। এতো বিক্ষুব্ধ জনসমুদ্রের মধ্যে তারা বিশ ট্রাক ত্রাণ নিয়ে যাবে! এতে সেই ত্রাণের না কোনো সিকিউরিটি থাকবে, না তাদের নিজেদের কোনো সিকিউরিটি থাকবে। রোহিঙ্গাদের ত্রাণ প্রদানে কাউকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। বিএনপি নিয়ম মেনে ত্রাণ নিয়ে গেলে তাদের কোনো বাধা দেয়া হবে না।

চীন সফর করতে যাওয়া প্রতিনিধি দলের বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কর্নেল (অবঃ) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, সম্পাদকমন্ডলীর সদস্য অসীম কুমার উকিল, শাম্মী আহমেদ, আফজাল হোসেন, দেলোয়ার হোসেন, শ ম রেজাউল করিম, শামসুন্নাহার চাঁপা ও বিপ্লব বডুয়া প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে বিএনপির সদিচ্ছা বা আন্তরিকতা দেখা যাচ্ছে না:ওবায়দুল কাদের !

আপডেট সময় : ১১:২৭:৫২ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭