শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

মিয়ানমারের বার বার আকাশসীমা লঙ্ঘন ও রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশ-মিয়ানমার কি যুদ্ধে জড়াতে পারে ?

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৭:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিয়ানমার বার বার আকাশসীমা লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ। উসকানিমূলক এ ধরনের কাজের জন্য ‘অনাকাঙ্ক্ষিত পরিণতি’ দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ।
এ নিয়ে দুই দেশের সম্পর্কের অবনতির ঝুঁকিও তৈরি হয়েছে; রোহিঙ্গা সঙ্কটের জেরে যা ইতোমধ্যে স্পষ্ট হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন নিউজ উইক এক প্রতিবেদনে প্রশ্ন তুলে বলছে, রোহিঙ্গা সঙ্কট ও আকাশসীমা লঙ্ঘনের জেরে প্রতিবেশী এ দুই দেশ কী যুদ্ধে জড়াতে পারে?

বাংলাদেশ বলছে, গত ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর মিয়ানমারের ড্রোন এবং হেলিকপ্টর তিন দফায় বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। এ অভিযোগে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের দূতাবাসের শীর্ষ এক কর্মকর্তাকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে।

গত শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, বার বার এ ধরনের উসকানিমূলক কাজের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। একই সঙ্গে এ ধরনের সার্বভৌমত্বের লঙ্ঘন যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নেয়ার অাহ্বান জানানো হয়েছে।

এ ধরনের উসকানিমূলক কাজ অনাকাঙ্ক্ষিত পরিণতি ডেকে আনতে পারে।

মিয়ানমারের সরকারের মুখপাত্র জ্য তে বলেছেন, বাংলাদেশের অভিযোগের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। তবে এর আগে বাংলাদেশের এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

মিয়ানমারের বার বার আকাশসীমা লঙ্ঘন ও রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশ-মিয়ানমার কি যুদ্ধে জড়াতে পারে ?

আপডেট সময় : ১১:১৭:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭