শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৪:৫৫ অপরাহ্ণ, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, শরিবার বেলা দুইটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
রবিবার সকালে তিনি ইত্তিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আবুধাবি ছেড়ে যাবেন।

নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। সফরকালে প্রধানমন্ত্রী নিউইয়র্কের হোটেল গ্র্যান্ড হায়াত-এ অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। ভাষণে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরবেন এবং এই সমস্যা সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা কামনা করবেন। এছাড়া প্রধানমন্ত্রী তার বক্তৃতায় গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরবেন। একইদিন তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতরেসের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন বলেও জানা গেছে।

এছাড়া প্রধানমন্ত্রী নিউইয়র্ক, ওয়াশিংটন ও ভার্জিনিয়ায় অবস্থান করে জাতিসংঘ অধিবেশনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী !

আপডেট সময় : ১২:২৪:৫৫ অপরাহ্ণ, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭