বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

চট্টগ্রাম পৌঁছেছে মরক্কোর ১৪ টন ত্রাণ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৪:৪৭:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৬১ বার পড়া হয়েছে

বিপ্লব নাথ (চট্টগ্রাম) : বাংলাদেশে আশ্রয় নেয়া নির্যাতিন রোহিঙ্গাদের জন্য ১৪ টন ত্রাণ নিয়ে মরক্কো থেকে একটি কার্গো বিমান চট্টগ্রাম পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. হাবিবুর রহমান এ ত্রাণ গ্রহণ করেন।
পরে সেগুলো কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। এসব ত্রাণের মধ্যে তাঁবু, কম্বল, ওষুধ, শিশুখাদ্য, ম্যাট্রেস এবং চাল রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. হাবিবুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে ভারত থেকে ৫৩ টন ত্রাণ নিয়ে আরেকটি উড়োজাহাজ এসেছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেটি গ্রহণ করবেন। সন্ধ্যা ৭টার দিকে রোহিঙ্গাদের জন্য ইন্দোনেশিয়ার আরও দুটি ত্রাণবাহী কার্গো বিমান আসবে। আগামীকাল শুক্রবার ইন্দোনেশিয়া থেকে আরও দুটি ও ভারত থেকে একটি ত্রাণবাহী উড়োজাহাজ আসবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

চট্টগ্রাম পৌঁছেছে মরক্কোর ১৪ টন ত্রাণ

আপডেট সময় : ০৪:৪৭:০২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭