শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গাদের নিবন্ধন শুরু !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৯:০৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিয়ানমারের আরাকান রাজ্য থেকে দেশটির সেনাবাহিনীর নির্যাতন ও সহিংসতার মুখে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিলেও তাদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত নন কেউই। আর সেই লক্ষ্যেই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুর দুইটার দিকে উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

এ ব্যাপারে নিবন্ধন সেলের প্রধান কর্নেল শফিউল আজম জানান, রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন শুরু হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। নিবন্ধনের সময় ১০ আঙ্গুলের ছাপ ও ছবি নেওয়া হবে। তাদের মিয়ানমারের ঠিকানা, নাম, পিতা-মাতার নামসহ নানা বিষয়ে তথ্য নেওয়া হবে বলেও জানান তিনি।

এছাড়া তথ্য সেলের সদস্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান জানান, বিজিবি, জেলা প্রশাসন, পাসপোর্ট অফিস এবং আইওএম যৌথভাবে তথ্য সেলে কাজ করছে। কোন রোহিঙ্গা যাতে তালিকা থেকে বাদ না পড়ে, সেই লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করবে এই তথ্য সেল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গাদের নিবন্ধন শুরু !

আপডেট সময় : ১১:১৯:০৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭