শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

রোহিঙ্গাদের জন্য বিএনপির মায়াকান্না মানায় না: ড. হাছান মাহমুদ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১৩:৫০ অপরাহ্ণ, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিয়ানমার থেকে জীবন বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বিএনপির মায়াকান্না মানায় না  বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘সাগর-রুনি’ মিলনায়তনে কিংবদন্তি কণ্ঠশিল্পী আবদুল জব্বারের মৃত্যুতে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত শোকসভায় তিনি একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচির হাতে যেমন রোহিঙ্গাদের রক্ত মাংসের পোড়া গন্ধ, তেমনি বিএনপি নেতাদের হাতেও সাধারণ মানুষের রক্ত মাংসের পোড়া গন্ধ। তাই রোহিঙ্গাদের জন্য বিএনপির মায়াকান্না মানায় না।

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বিএনপি রাজনীতি করার চেষ্টা করছে উল্লেখ করে সরকারি দলের এই মুখপাত্র বলেন, দেশের মানুষ যখন বন্যায় ভাসছিল তখন বিএনপি নেত্রী লন্ডনে বসে শপিং করছিলেন। খালেদা জিয়া পারতেন রোহিঙ্গাদের দুর্দশা দেখে ছুটে আসতে। কিন্তু আসেননি, তারা এখন রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন।

কণ্ঠশিল্পী আবদুল জব্বারের স্মৃতিচারণ করে আওয়ামী লীগে সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন শিল্পী আবদুল জব্বার মুক্তিযোদ্ধাদের উৎসাহ বাড়াতে অনেক কালজয়ী গান গেয়েছেন। এসব অমর শিল্পীদের কারণেই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এতো সহজে রচিত হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

রোহিঙ্গাদের জন্য বিএনপির মায়াকান্না মানায় না: ড. হাছান মাহমুদ !

আপডেট সময় : ০৬:১৩:৫০ অপরাহ্ণ, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭