শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

ওআইসি সম্মেলনে যোগ দিতে আস্তানার উদ্দেশে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১৮:০৬ অপরাহ্ণ, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ওআইসি সম্মেলনে যোগ দিতে শনিবার কাজাখস্তানের রাজধানী আস্তানার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি সেখানে ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ওআইসি’র প্রথম ‘বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন’-এ যোগ দিবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, ‘রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশের ভিভিআইপি ফ্লাইট বিজি-১৯০৭ দুপুর ২টা ৪৫ মিনিটে হযরত শাহ্জালাল (রাঃ) বিমানবন্দর থেকে কাজাখস্তানের উদ্দেশে রওয়ানা দিয়েছে। ’

রাষ্ট্রপতি আবদুল হামিদ দুই দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিনিধি দলে রাষ্ট্রপতির কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ রয়েছেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, সচিবগণ, পুলিশের মহাপরিদর্শক ও সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তাঁকে বিদায় জানান।

সফরকালে কাজাখস্তানের প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদের একটি বৈঠক হতে পারে। এছাড়া সম্মেলনে অংশগ্রহণকারী ওআইসি’র আরো কয়েকটি সদস্যরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, ১২ আগস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

ওআইসি সম্মেলনে যোগ দিতে আস্তানার উদ্দেশে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ !

আপডেট সময় : ০৬:১৮:০৬ অপরাহ্ণ, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭