শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

কাউন্টারে দাঁড়িয়ে পাঁচ টাকার টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০১:৩১ অপরাহ্ণ, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে প্রধানমন্ত্রী গাজীপুরে তার মায়ের নামে এই হাসপাতালে পৌঁছে অন্যদের মতোই কাউন্টারে দাঁড়িয়ে নাম নিবন্ধন করে ফি দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানাও।

জানা গেছে, আজ সকাল ৮ টায় সাধারণ একজন রোগীর মতো ৫ টাকা করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের টিকেট কাটেন শেখ হাসিনা ও শেখ রেহানা। প্রধানমন্ত্রী নিজেই হাসপাতালের কাউন্টারে গিয়ে নিবন্ধন করেন ও চেকআপের ফি দেন। পরে হাসপাতালে তাঁদের চোখ, কানসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালের কনসালটেন্টদের সঙ্গে আলোচনায় বসেন।

২০১৩ সালের ১৮ নভেম্বর মালয়েশীয় প্রতিষ্ঠান কেপিজের সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের যাত্রা শুরু হয়। বেগম ফজিলাতুন্নেসা মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

কাউন্টারে দাঁড়িয়ে পাঁচ টাকার টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী !

আপডেট সময় : ০১:০১:৩১ অপরাহ্ণ, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭