শুক্রবার | ৬ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব Logo বাঁকা ইউনিয়নে বিএনপির মহিলা সমাবেশে নেতাকর্মীদের সরব উপস্থিতি Logo জীবননগরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে বিএনপির মানববন্ধন !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:১৩:০৪ পূর্বাহ্ণ, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারা দেশে একযোগে পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালিত হয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় শুরু হওয়া মানববন্ধনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়া মানববন্ধনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোহিঙ্গাদের নির্যাতনের জন্য মিয়ানমারের নেত্রী অং সান সুচি ও দেশটির সেনাবাহিনীর কঠোর সমালোচনা করেন।

এছাড়া গণহত্যা থেকে প্রাণ বাঁচাতে রাখাইন থেকে বাংলাদেশে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়া সত্ত্বেও বাংলাদেশের সরকার রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ জানাতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে, রাখাইনে রোহিঙ্গা নির্যাতন বন্ধ ও শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেয়ার দাবিতে সারাদেশে একযোগে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে : ইসি সচিব

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে বিএনপির মানববন্ধন !

আপডেট সময় : ১০:১৩:০৪ পূর্বাহ্ণ, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭