শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক Logo চুয়াডাঙ্গার জীবননগরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo জীবননগরে ইসলামী ছাত্র আন্দোলনের কমিটি গঠন সভাপতি সাঈদ, সম্পাদক হাসান Logo সেন্টমার্টিনে গাঁজাসহ ৯ জন পাচারকারী আটক Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ

‘আমি বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নই’

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০৮:৪৮ অপরাহ্ণ, বুধবার, ৪ জানুয়ারি ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলী। যদিও আদালতের রায়ে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদ থেকে অনুরাগ ঠাকুর ও সচিব পদ থেকে অজয় শিরকেকে বহিষ্কার করার পর থেকে তার নামই চাউর হয়েছে। গাভাস্কারের মন্তব্য এ সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়।

এ বিষয়ে মঙ্গলবার রাতে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘আমার নাম অপ্রত্যাশিতভাবে আসছে। আমি এ পদের যোগ্য না। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট হিসেবে আমি মাত্র একবছর পার করেছি। আরও দুই বছর আমার মেয়াদ আছে। আমি বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নেই। ‘যদিও সুনীল গাভাস্কার বলেছিলেন, ‘আপদকালীন সৌরভই পারেন বোর্ডের হাল ধরে ভাবমূর্তি ফিরিয়ে আনতে। ‘

এসময় গাভাস্কার ১৯৯৯-২০০০ সালে ভারতের অধিনায়ক হয়ে দলকে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়টি স্মরণ করেন।বোর্ডের প্রেসিডেন্ট অপসারণের পর পরবর্তী প্রেসিডেন্ট বাছাইয়ের জন্য দুই সদস্যের কমিটি গঠন করেছে ভারতের সুপ্রিমকোর্ট। তারা হলেন, দেশের সাবেক সলিটরি জেনারেল ফালি নরিম্যন ও সিনিয়র আইনজীবী গোপাল সুব্রমনিয়াম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার মেয়ে সুমি বিপুল পরিমাণ অস্ত্রসহ খুলনায় আটক

‘আমি বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নই’

আপডেট সময় : ০৭:০৮:৪৮ অপরাহ্ণ, বুধবার, ৪ জানুয়ারি ২০১৭