বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo শেষ পর্যন্ত মাঠে থাকবো: জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী Logo আজ চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ওয়ার্ড জামায়াতের আমীর আটক Logo কেন্দ্র পরিদর্শনে গিয়ে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী Logo সকল নাগরিকরা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে ভোট দেবেন: সেনাপ্রধান Logo ৬ থেকে ১৩% ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দুই ঘণ্টায় ভোট পড়েছে Logo সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল Logo ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রায় অর্ধকোটি টাকাসহ আটক Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২

নাফ নদীতে ভাসছে মিয়ানমারের শত শত রোহিঙ্গা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:২২:১২ অপরাহ্ণ, শনিবার, ২৬ আগস্ট ২০১৭
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মিয়ানমারের শত শত রোহিঙ্গা নাগরিক টেকনাফ ও উখিয়া সংলগ্ন নাফ নদীতে ভাসছে। দুপুর সাড়ে ১২টার দিকে তুমব্রু ২নং পিলারের কাছে বিজিপির ৮ থেকে ১০ রাউন্ড গুলিবর্ষণ করায় দিশেহারা হয়ে তারা নদীর পানিতে ঝাঁপ দিচ্ছে।

অনুপ্রবেশকারী কয়েকজন রোহিঙ্গা জানায়, নাফ নদীতে শত শত রোহিঙ্গা অবস্থান করছে। রোহিঙ্গাদের উল্লেখযোগ্য একটি অংশ ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত-বিক্ষত।

এদিকে, সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান।

তিনি জানান, দুপুর সোয়া ১টার দিকে বিজিপি সীমান্তে রোহিঙ্গাদের লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মিয়ানমারের রাখাইন রাজ্যে এক রাতে ৩০টি পুলিশ পোস্টে হামলার ঘটনার পর উত্তেজনা আর শঙ্কার মধ্যে কক্সবাজার ও বান্দরবান সীমান্ত দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টায় রয়েছে।

উখিয়ার পালংখালী সীমান্ত দিয়ে শুক্রবার বাংলাদেশে প্রবেশের পর নাফ নদীর প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে তীরে বসে আছে সহায় সম্বলহীন কয়েক হাজার মানুষ। তারা যাতে কক্সবাজারের ভেতরে ঢুকতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আগের রাতে অনুপ্রবেশের চেষ্টার সময় আটক ১৪৬ জনকে ফেরত পাঠানো হয়েছে মিয়ানমারে।

মিয়ানমার সরকারের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বৃহস্পতিবার রাতের ওই হামলায় আইন-শৃঙ্খলা বাহিনীর ১২ সদস্যসহ অন্তত ৭১ জন নিহত হয়েছে।

এদিকে, রাখাইন রাজ্যের অবস্থা অত্যন্ত উত্তপ্ত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে চারদিকে কেবল সেনাবাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে। অনেক মানুষ মারা গেছে, লোকজন কাঁদছে। খুব খারাপের দিকে যাচ্ছে সব।

অন্যদিকে মিয়ানমার সেনাবাহিনী বলছে, রাখাইন থেকে স্থানীয়দের হেলিকপ্টারযোগে সরিয়ে নেয়া হবে। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যরাও অনেককে সরিয়ে নেবেন। স্থানীয়রা বলছেন, নিরাপত্তা বাহিনী ও রোহিঙ্গা মুসলিমদের মধ্যে সংঘর্ষে ছড়িয়ে পড়ায় সেখানে পুলিশ ও সেনাবাহিনীর প্রচুর গাড়ি দেখা যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেষ পর্যন্ত মাঠে থাকবো: জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

নাফ নদীতে ভাসছে মিয়ানমারের শত শত রোহিঙ্গা !

আপডেট সময় : ০৬:২২:১২ অপরাহ্ণ, শনিবার, ২৬ আগস্ট ২০১৭