বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo শেষ পর্যন্ত মাঠে থাকবো: জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী Logo আজ চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ওয়ার্ড জামায়াতের আমীর আটক Logo কেন্দ্র পরিদর্শনে গিয়ে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী Logo সকল নাগরিকরা নির্ভয়ে বাসা থেকে বের হয়ে ভোট দেবেন: সেনাপ্রধান Logo ৬ থেকে ১৩% ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দুই ঘণ্টায় ভোট পড়েছে Logo সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল Logo ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রায় অর্ধকোটি টাকাসহ আটক Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য যা যা করা প্রয়োজন সরকার করবে: প্রধানমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:২৪:৩৯ অপরাহ্ণ, শনিবার, ২৬ আগস্ট ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বন্যা কবলিত মানুষের পাশে থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষতিগ্রস্তদের জন্য যা যা করা প্রয়োজন সরকার করবে।

শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের ঈদগাহ মাঠে বানভাসিদের ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের দেশ, দুর্যোগ থাকবেই। তবে নিশ্চিত করতে পেরেছি যেন ক্ষয়ক্ষতি না হয়। সেজন্য আগাম ব্যবস্থা আমরা নিয়েছিলাম। এছাড়া রাস্তাঘাট যা যা ক্ষতিগ্রস্ত হয়েছে যত টাকাই লাগুক প্রত্যেক এলাকায় রাস্তাঘাট করে দেবো।

এ সময় সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, এই প্রকল্পগুলো সাধারণ জনমানুষের। যাতে মানুষ নিজেরাই নিজেদের ভাগ্য গড়তে পারেন।

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা বাড়ি-ঘর হারিয়েছেন, তাদের ঘর করে দেওয়া হবে। এছাড়া ভূমিহীনদের জমি দেওয়া হবে। শুধু মনবল নিয়ে থাকবেন, আমরা আপনাদের পাশে আছি। এই কথাটা বলার জন্যই এসেছি। আপনাদের মাঝেই খুঁজে নিতে চাই হারানো স্বজনের স্নেহ। আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, আপনাদের কল্যাণে আমি কাজ করছি। ওয়াদা দিয়ে যাচ্ছি ভাগ্য পরিবর্তন করবোই।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আপনাদের সেবা করাই আমাদের একমাত্র লক্ষ্য। সরকারে আর বিরোধী দলে থাকি, মানুষের বিপদে সব সময় আওয়ামী লীগ পাশে দাঁড়িয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল মেরামত করা হবে জানিয়ে তিনি বলেন, যেসব শিক্ষার্থীদের বইখাতা নষ্ট হয়েছে, তাদের নতুন করে বইখাতা বিতরণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেষ পর্যন্ত মাঠে থাকবো: জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য যা যা করা প্রয়োজন সরকার করবে: প্রধানমন্ত্রী !

আপডেট সময় : ০৩:২৪:৩৯ অপরাহ্ণ, শনিবার, ২৬ আগস্ট ২০১৭