শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

পৃথিবীকে আক্রমণ করতে পারে এলিয়েনরা !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২১:৩২ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নাসা’র একটা ছোট্ট ভুলের জন্যই নাকি পৃথিবীকে যেকোন সময় আক্রমণ করতে পারে এলিয়েন বা ভিনগ্রহীরা। অর্থাৎ যদি তারা থেকে থাকে, তাহলে নাকি তারা যেকোন সময় পৃথিবীতে এসে একেবারে জমিয়ে বসতে পারে।

এমনটাই আশঙ্কা করছেন আমেরিকান অ্যাস্ট্রোনট ড. ফ্র্যাঙ্ক ড্রেক। আগে ‘নাসা’র সঙ্গে কাজ করেছেন তিনি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ ১৯৭০-এ এক বিশেষ মানচিত্র মহাকাশে পাঠায়। সেই মানচিত্র তৈরিতেই কাজ করেছিলেন ড্রেক। বর্তমানে সেটি নক্ষত্রমণ্ডলে পৌঁছেছে বলে জানিয়েছেন তিনি।

ন্যাশনাল জিওগ্রাফিকের রিপোর্ট অনুযায়ী, ১৯৭৭-এ নাসা Voyager 1 ও Voyager 2 নামে দুটি স্পেশক্রাফট মহাকাশে পাঠায় নাসা। ফ্র্যাঙ্ক ড্রেক নামে ওই মহাকাশ বিজ্ঞানী তাঁর মেয়ে নাদিয়াকে বলেছেন, সেই সময় পৃথিবী থেকে পাঠানো হচ্ছে এটা প্রমাণ করার জন্য কিছু একটা পাঠাতে হত ওই স্পেশক্রাফটে। সেই জন্যই দেওয়া হয়েছিল ওই মানচিত্র। তাঁর আশঙ্কা এতদিনে এলিয়েনদের হাতে পৌঁছেছে সেই ম্যাপ। আর সেটা দেখে তারা যখন-তখন নেমে আসতে পারে ধরাধামে।

ন্যাশনাল জিওগ্রাফিককে দেওয়া সাক্ষাৎকারে নাদিয়া জানিয়েছে, ওই স্পেশক্রাফটের সন্ধান পেলে ভিনগ্রহীরা পৃথিবীকে তো অনায়াসে খুঁজে পাবেই, সেই সঙ্গে কতদিন আগে ওই স্পেশক্রাফট পাঠানো হয়েছে, সেটাও জেনে যাবে। এতে বিপদের আশঙ্কা আছে জেনেও কেন ‘নাসা’ এমন একটা কাজ করল? এর উত্তরে ড্রেক বলেন, যে সময় এটি পাঠানো হয়, সেইসময় এবিষয়ে প্রশ্ন তোলার মত কেউ ছিল না। এর কোন নেগেটিভ দিক থাকতে পারে, ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগে পৃথিবী আদৌ বিপদে পড়তে পারে কিনা, সেই বিতর্কও তৈরি হয়নি।

খবর: কলকাতা টুয়েন্টিফোর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পৃথিবীকে আক্রমণ করতে পারে এলিয়েনরা !

আপডেট সময় : ০২:২১:৩২ অপরাহ্ণ, রবিবার, ২০ আগস্ট ২০১৭