শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বিশ্ব জুড়ে ‘র‍্যানসমওয়্যার’ হামলা বেড়েছে ১১ শতাংশ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৪৫:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এক বছরের ব্যবধানে বিশ্বজুড়ে র‍্যানসমওয়্যার হামলা বেড়েছে ১১ শতাংশ। এ সময় মাত্র ২৮ হাজার র‍্যানসমওয়্যার আক্রান্ত এনক্রিপ্টেড ডিভাইসের ডাটা উদ্ধার করা সম্ভব হয়েছে।

ইউরোপের পুলিশ এজেন্সি ইউরোপল প্রকাশিত গত মঙ্গলবারের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

ইউরোপলের তথ্যমতে, সাইবার হামলা চালানোর জন্য র‍্যানসমওয়্যারের প্রচলন খুব বেশি দিনের নয়। ২০১২ সালের পর থেকে এ ধরনের হামলা বাড়তে শুরু করে। বর্তমানে সাইবার হামলার মাধ্যমে মুক্তিপণ হিসেবে অর্থ হাতিয়ে নিতে র‍্যানসমওয়্যার ব্যাপক পরিসরে ব্যবহৃত হচ্ছে।

ক্যাসপারস্কি ল্যাবের বিশেষজ্ঞদের তথ্যমতে, ২০১৬ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ১২ মাসে এর আগের এক বছরের তুলনায় র‍্যানসমওয়্যার হামলার শিকার হওয়ার সংখ্যা ১১ দশমিক ৪ শতাংশ বেড়ে ২ কোটি ৩১ লাখ ৫ হাজার ৯৩১ থেকে ২ কোটি ৫৮ লাখ ১ হাজার ২৬-এ দাঁড়িয়েছে।

এমন পরিস্থিতিতে ইউরোপলের পক্ষ থেকে র‍্যানসমওয়্যার আক্রমণ থেকে নিরাপদ থাকতে হালনাগাদ কম্পিউটার সিস্টেম ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া এ ধরনের আক্রমণের শিকার হলে অবশ্যই মুক্তিপণ না দেয়ার জন্য সতর্ক করা হয়েছে। এক্ষেত্রে পুলিশ প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্ব জুড়ে ‘র‍্যানসমওয়্যার’ হামলা বেড়েছে ১১ শতাংশ !

আপডেট সময় : ০৪:৪৫:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭