শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

যে দেশের রাজা দেশ এবং বিমান চালান !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪২:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নেদারল্যান্ডসের রাজা একসঙ্গে দু’ ধরনের জীবনযাপন করছেন দীর্ঘদিন। রাজা হিসেবে তার আলাদা সম্মানজনক এক পরিচয় তো রয়েছেই, কিন্তু এর বাইরে তার আরেক জীবনের কথা খুব একটা কেউ জানতেন না। দীর্ঘ ২১ বছর ধরে একটি কমার্শিয়াল এয়ারলাইনসের কো পাইলট হিসেবে করছেন তিনি। রাজা উইলেম আলেকজান্ডার গোপন এই কথাটি সম্প্রতি নিজেই জানিয়েছেন। আর তাতেই চোখ কপালে উঠে গেছে অনেকের।

২১ বছর ধরে প্রতি মাসে দু’বার ডাচ এয়ারলাইন কেএলএম-এর যাত্রী পরিবহনের দায়িত্ব পালন করে আসছেন উইলেম। এই কাজ করতে গিয়ে প্লেনের যাত্রীদের আবহাওয়ার সর্বশেষ খবর, বিমান অবতরণের খবরগুলো মাইকে বলতে হয় তাকে। কিছু সময় যাত্রীদের কেউ কেউ রাজার গলার স্বর চিনতে পারতেন কিন্তু তারা বিষয়টি নিশ্চিত হতে পারেননি। কারণ রাজার কো পাইলট হওয়ার কথা তার ইচ্ছেতেই এতোদিন গোপন রাখা হয়েছিলো।

৫০ বছর বয়সী রাজা উইলেম বলেছেন বৈমানিক হিসেবে কাজ করা তার শখ। নিয়মিত রাজকীয় কাজের ফাঁকে বিমানে এভাবে উড়ে বেড়ানো এক ধরনের প্রশান্তি নিয়ে আসে তার জন্য। বড় ধরনের কোনো এয়ারক্রাফট চালনায় প্রশিক্ষণ নেয়ার ইচ্ছে তার নেই। তিনি  বলেন, বড় বিমানগুলো যেহেতু অনেক দূরে যায়, তাই রাজকীয় কাজে জরুরী প্রয়োজনে নেদারল্যান্ডসে দ্রুত ফিরতে সমস্যা হতে পারে। আর ছদ্মবেশে থাকার ব্যাপারে রাজা বলেন, সুবিধা হলো, আমাকে সব সময় ক্যাপ্টেন ও ক্রু’র  পক্ষ নিয়েই স্বাগত জানাতে হয় যাত্রীদের। তখন নিজের নাম বলার প্রয়োজন হয় না।

এমন দুই ধরনের জীবন উপভোগ করা সত্যি অ্যাডভেঞ্চারই বটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

যে দেশের রাজা দেশ এবং বিমান চালান !

আপডেট সময় : ০৬:৪২:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭