বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে দৈনিক লেনদেন ৮৪৪ কোটি !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:৩৭:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বর্তমানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ৮৪৪ কোটি ২৩ লাখ টাকা। গতকাল সোমবার সংসদে সরকারি দলের এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম  এসব তথ্য জানান। ২০১৭ সালের মে মাসের হিসাবে এসব তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, দৈনিক গড় লেনদেনের সংখ্যা ৪৯ লাখ ৫ হাজার। বর্তমানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর এজেন্ট সংখ্যা ৭ লাখ ৪৬ হাজার এবং মোট গ্রাহক সংখ্যা ৫ কোটি ২৬ লাখ। বর্তমানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানরত প্রতিষ্ঠানের সংখ্যা ১৭টি।

সরকারি দলের এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকারি ব্যাংকসমূহকে আইসিটির আওতায় আনার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়। এ লক্ষ্যে সরকারি ব্যাংকসমূহের প্রত্যেকটি শাখাকে সনাতন ব্যাংকিংয়ের পরিবর্তে তথ্যপ্রযুক্তিনির্ভর অনলাইন ব্যাংকিংয়ের আওতায় আনার জন্য কার্যক্রম গৃহীত হয়।

খাদ্যমন্ত্রী বলেন, সরকারি ব্যাংকসমূহের মধ্যে অগ্রণী ব্যাংক লিমিটেডের ৯২৫টি, রূপালী ব্যাংক লিমিটেডের ৫৬২টি এবং বেসিক ব্যাংক লিমিটেডের ৬৮টি শাখায় কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস)-এর আওতায় অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করছে।

এছাড়া, সোনালী ব্যাংকের ১ হাজার ২১২টি শাখার মধ্যে ৮৭৫টি, জনতা ব্যাংকের ৯০৭টি শাখার মধ্যে ৮৬২টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ-এর ৩৯টি শাখার মধ্যে ৩৮টি শাখা সম্পূর্ণরূপে অনলাইন শাখা হিসেবে সেবা প্রদান করছে। দ্রুততম সময়ের মধ্যে সোনালী ও জনতা ব্যাংক লি.-এর সব সিবিএসের আওতায় আনার জন্য কার্যক্রম চলমান রয়েছে। চলতি বছর ডিসেম্বরের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করেন।

এর আগে গতকাল সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে দৈনিক লেনদেন ৮৪৪ কোটি !

আপডেট সময় : ০২:৩৭:০৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭