বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ Logo বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক Logo আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার Logo আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ Logo আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি Logo দায়মুক্তি আইনের বিরুদ্ধে সিরাজগঞ্জে প্রতিবাদ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ক্যাবের Logo চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের Logo সাতক্ষীরায় ইয়াবা, অবৈধ অর্থ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ  গ্রেফতার- ৩ Logo নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা কক্সবাজার থেকে গ্রেফতার

প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চর্যাপদ একাডেমির সভাপতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে সদ্য প্রয়াত চাঁদপুর সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্তের মৃত্যুতে শোকপ্রস্তাব আনা হয়।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে, মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রেলওয়ে কিন্ডারগার্টের অধ্যক্ষ মাহমুদা খানম, প্যাপিরাস পাঠাগারের উপদেষ্টা অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির ও নাট্যজন অ্যাডভোকেট শ্যাম সুন্দর রায়।

আলোচনায় অংশ নেন একাডেমির নিয়ন্ত্রণ পরিষদ চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ, পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম, চাঁদপুর ল কলেজের প্রভাষক অ্যাডভোকেট রোজিনা বেগম চৌধুরী, কলেজ শিক্ষক মানসুরা বেগম আসমা, প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল খান রাজিব, আবদুর রব ফাউন্ডেশনের সদস্য সচিব জাহেদুর রব জাহেদ রানা, সাংবাদিক জামাল আখন্দ, সাহিত্যানুরাগী আকবর হোসেন লিটন ও ঝরনা আক্তার।

একাডেমির প্রতিষ্ঠাতা রফিকুজ্জামান রণি বলেন, হেমন্ত ছিলো রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের সবচেয়ে প্রিয় ঋতু। তাঁর শ্রেষ্ঠ কবিতাগুলোর মধ্যে ঘুরেফিরে ঋতু হেমন্তের রূপচিত্র বারবার উঠে এসেছে। হেমন্তকালের শিশিরের স্নিগ্ধতার মতো আকর্ষণীয় দৃশ্য অন্য ঋতুতে সচরাচর দেখা যায় না।

তিনি আরও বলেন, ‘সবুজ পাতার খামের ভেতর/ হলুদ গাঁদা চিঠি লেখে/ কোন পাথারের ওপার থেকে/ আনলো ডেকে হেমন্তকে।’ ঋতু হেমন্তের পরিচয় এভাবেই তুলে ধরেছিলেন কবি সুফিয়া কামাল।

সভাপ্রধান আয়েশা আক্তার রুপা বলেন, শীতের পূর্ববাশ নিয়ে হেমন্ত আসে। খেজুরের রস ও পিঠাপুলির আয়োজন মূলত হেমন্ত থেকেই শুরু হয়। এক সময় গ্রামবাংলার মানুষের প্রাণের ঋতু ছিলো হেমন্ত। কেননা, ধানকাটার হিড়িক পড়তো এই ঋতুতে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে রুটি এবং চীনা হাঁসের মাংস দিয়ে আপ্যায়ন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ

প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে

আপডেট সময় : ০৭:৩০:৩১ অপরাহ্ণ, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫