শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

মেক্সিকোতে কুমিরের সঙ্গেই বিয়ে হয়ে গেল যে মেয়রের ! (ভিডিও)

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৫২:১৩ অপরাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নাচে-গানে ভরপুর একটা জমজমাট বিয়ের অনুষ্ঠান। নিমন্ত্রিত গোটা শহর। ধীরে ধীরে আসতে শুরু করেছেন অতিথিরা। হাজির পাত্র। অপেক্ষা পাত্রীর। পরণে সাদা গাউন, মাথায় সাদা ফুলের ক্রাউন। এক জনের কোলে চেপে উপস্থিত হল ‘পাত্রী’। সে হাঁটতে ততটা পটু নয়, কিন্তু সাঁতরাতে পটু। আসলে পাত্রীটি একটি কুমির। আর সেই কুমিরের সঙ্গেই বিয়ে হয়ে গেল খোদ শহরের মেয়রের।

এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে দক্ষিণ মেক্সিকোর সান পেড্রো হুয়ামেলুলায়। ওই শহরের মেয়র ভিক্টর অ্যাগুইলারের সঙ্গে সম্প্রতি একটি কুমিরের বিয়ে দিলেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টা সম্পর্কে জানতে গেলে জানা যায়, আসলে এটি মেক্সিকোর এক প্রাচীন প্রথা। ১৭৮৯ সাল থেকে স্থানীয় চোন্তাল ইন্ডিয়ানরা প্রতি বছর এই প্রথা অনুসরণ করে আসছে। স্থানীয়দের বিশ্বাস, এই প্রথার মাধ্যমে ওয়াক্সাকা প্রদেশের তেহুয়ানতেপেকের ইস্থমাসের সমুদ্র তীরবর্তী স্থানীয় জেলেদের ভাগ্যোন্নতি হয়। এর ফলে ওই এলাকার চাষাবাদও ভাল হয় বলে বিশ্বাস তাদের।

বিয়ের আগের দিন কুমিরটিকে দীক্ষিত করা হয় খ্রিস্ট ধর্মে। একই সঙ্গে কুমিরটিকে সেই শহরের রাজকুমারী হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়। এর পর বিরাট শোভাযাত্রা করে কুমিরটিকে টাউন হলে নিয়ে আসেন স্থানীয় মানুষজন। সব শেষে গোটা শহরবাসীর সামনে স্থানীয় মেয়রের সঙ্গে বিয়ে হয় ওই কুমিরের। প্রথা অনুযায়ী ‘পাত্রী’কে চুম্বনও করতে হয়! এ ক্ষেত্রেও একই কাজ করেছেন মেয়র ভিক্টর অ্যাগুইলা।

সংবাদ মাধ্যম ‘দ্য সান’কে তিনি বলেন, ‘‘মেরেনোসরা (স্থানীয় বাসিন্দারা) তাকে (কুমিরকে) রাজকুমারী সম্বোধন করে। আর আমি রাজকুমারীর স্বামীর ভূমিকা পালন করেছি। ’’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

মেক্সিকোতে কুমিরের সঙ্গেই বিয়ে হয়ে গেল যে মেয়রের ! (ভিডিও)

আপডেট সময় : ০১:৫২:১৩ অপরাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭