শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

যে বালিশের দাম ৪৬ লাখ টাকা !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০৯:৫৯ অপরাহ্ণ, শনিবার, ৮ জুলাই ২০১৭
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অনিদ্রা থেকে রেহাই পেতে কত না পন্থা অবলম্বন করে মানুষ। তবে এবার সেই অনিদ্রার অশান্তি থেকে মুক্তির উপায় হিসেবে বালিশকেই সমাধান হিসেবে বেছে নিলেন এক ফিজিও থেরাপিস্ট। আবিষ্কার করেছেন এক বিলাসবহুল বালিশ।

থিজেস ভেন ডার হিলসট নামের নেদারল্যান্ডসের ওই ফিজিওর দাবি, বালিশটি ঘুমের যাবতীয় সমস্যার সমাধান দেবে। আর এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৭ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ৪৬ লাখ ৫১ হাজারেরও বেশি।

বালিশটির উপরিভাগ তৈরি হয়েছে মোলায়েম ম্যালবেরি সিল্ক দিয়ে। যার মধ্যে রয়েছে ২৪ ক্যারেট সোনার সুতোর বুনন। বালিশটির ভেতরে রয়েছে উন্নতমানের মিশরীয় তুলা এবং অ-বিষাক্ত বলে পরিচিত ডাচ মেমরি ফোম। এছাড়া বালিশটির জিপারে রয়েছে চারটি হীরা এবং ২২ দশমিক ২ ক্যারেট ওজনের একটি নীলকান্তমণি। ধারণা করা হচ্ছে ওই বালিশটিই বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি বালিশ ।

ভেন ডার হিলসট জানিয়েছেন, ধনী মানুষরা অনেক সময় অসুখী হন। তারা ভালোভাবে ঘুমাতে পারেন না। তাই অনেক দিন ধরেই তার ধনী ক্লায়েন্টরা যেন ভালোভাবে ঘুমাতে পারেন সে জন্য কিছু একটা তৈরি করতে চাইছিলেন তিনি। অবশেষে দীর্ঘ ১৫ বছর গবেষণা করে এ বালিশ তৈরি করেছেন।

তিনি আরও জানান, আগামী মাসে দুবাইয়ে তার ডিজাইন করা বিশেষ বালিশগুলোর একটি প্রদর্শনী হওয়ার কথা আছে। সেখানে ৫৭ হাজার ডলার মূল্যের এই বালিশটিও উপস্থাপন করা হবে।

সূত্র: আইকিয়া ডটকম

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

যে বালিশের দাম ৪৬ লাখ টাকা !

আপডেট সময় : ০১:০৯:৫৯ অপরাহ্ণ, শনিবার, ৮ জুলাই ২০১৭