শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

এক বছরে চার গুণ বেড়েছে এজেন্ট ব্যাংকিংয়ের লেনদেন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৬:৫৯ অপরাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭
  • ৭৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গত এক বছরের ব্যবধানে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন প্রায় চার গুণ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-মার্চ মেয়াদে (প্রথম নয় মাসে) এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সারা দেশে ৮ হাজার ৫৫ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। গত ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-মার্চ মেয়াদে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সারা দেশে লেনদেন হয়েছিল ২ হাজার ১৫৫ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, চলতি অর্থবছরের মার্চে সারা দেশে এজেন্ট ব্যাংকিং হিসাবধারীর সংখ্যা ৭ লাখ ১০ হাজার ছাড়িয়েছে।

প্রসঙ্গত, কোনো ব্যাংকের শাখা নেই, এমন পল্লি এলাকায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য বিধিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। ২০১৫ সালের সর্বশেষ ৬ জানুয়ারি সার্কুলার জারির মাধ্যমে গ্রাম ও শহরাঞ্চলে এজেন্ট ব্যাংকিংয়ের অনুমোদন দেওয়া হয়। এখন পর্যন্ত এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণের কৃষি ও এসএমই ঋণ বিতরণ করা হয়েছে।

এজেন্ট ব্যাংকিংয়ে সর্বোচ্চ ২৯ শতাংশ গ্রাহক ছোট ব্যবসায়ী। তারপর ১৮ শতাংশ গ্রাহক গৃহিণী। ১৫ শতাংশ গ্রাহক সরকার-বেসরকারি চাকরিজীবী, ৭ শতাংশ গ্রাহক শিক্ষার্থী। প্রত্যন্ত অঞ্চলে এজেন্ট ব্যাংকিংয়ের সেবা দেওয়ায় কৃষকদের মধ্যেও এজেন্ট ব্যাংকিং জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে মোট গ্রাহকের ৭ শতাংশ কৃষক। এমনকি ৩ শতাংশ দিনমজুরও এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংকে তাদের হিসেব খুলেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

এক বছরে চার গুণ বেড়েছে এজেন্ট ব্যাংকিংয়ের লেনদেন !

আপডেট সময় : ১২:৩৬:৫৯ অপরাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭