শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

যেকোনো এয়ারলাইন্সে হজে যেতে পারবেন হজ যাত্রীরা

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৪:২৬ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
  • ৯৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যেকোনো এয়ারলাইন্স হজযাত্রী বহন করতে পারবে বলে রায় ঘোষণা করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন করবে সরকারি এমন সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখে।

আদালতে হজযাত্রীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মাহবুব শফিক।

আদালত সূত্র জানায়, বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় ২০১৩ সালের ২৪ এপ্রিল বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো পরিবহন হজযাত্রী বহন করতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়।

এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সহ-সভাপতি আব্দুল কবির খান ও মহাসচিব শেখ আব্দুল্লাহসহ রেজাউল ইসলাম নামের এক হজ যাত্রী।

একই বছরের ২৯ জুলাই বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ এ নিয়ে রুল জারি করেন।

রুলে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রী পরিবহনে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের নেয়া সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চান আদালত।

এরপর ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো.হাবিবুল গণির হাইকোর্ট বেঞ্চ সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হজযাত্রীরা যেকোনো এয়ারলাইন্সে করে হজে যেতে পারবেন বলে রায় দেন।

রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। বৃহস্পতিবার আপিল বিভাগ সে আবেদন খারিজ করে দিলে হাইকোর্টের রায় বহাল থাকলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

যেকোনো এয়ারলাইন্সে হজে যেতে পারবেন হজ যাত্রীরা

আপডেট সময় : ১০:৫৪:২৬ অপরাহ্ণ, সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬