মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ইবিতে সাজিদ হত্যার বিচারের দাবিতে দেয়ালিকা কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে দেয়ালিকা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে এ কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে দেয়ালিকা লিখন কর্মসূচি চালিয়ে যান।

কর্মসূচিতে শিক্ষার্থীরা দেয়ালে নানা প্রতিবাদী স্লোগান লেখেন। এর মধ্যে ছিল— “হে নবীন, ক্যাম্পাস নিয়া কইরোনা আহামরি আশা, খুন হয় এই ক্যাম্পাসে, লাশ থাকে পুকুরে পইড়া”, “শহীদ সাজিদ হত্যার বিচার চাই”, “তুমি কে আমি কে, সাজিদ সাজিদ”, “আমার ভাই কবরে খুশী কেন বাহিরে”, “আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে” এবং “সাজিদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, “আপনারা জানেন, সাজিদের হত্যার প্রায় এক মাস পেরিয়ে গেলেও ঘুণে ধরা প্রশাসন এখনো অপরাধী শনাক্ত করতে পারেনি। শুরু থেকেই নানা আশ্বাস দিয়ে আসলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন করলেও তারা কোনো উপযুক্ত প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে। সাজিদ হত্যার দিনের সিসিটিভি ফুটেজ নিয়েও রয়েছে ধোঁয়াশা, যা দেখে আমরা চরম হতাশ।”

তারা আরও বলেন, “আজকের এই কর্মসূচির মাধ্যমে নবীন এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর কাছে আমরা বার্তা দিতে চাই আমরা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। আমরা এই ঘটনার শেষ দেখতে চাই। দ্রুততম সময়ে অপরাধীকে শনাক্ত করে বিচার নিশ্চিত করতে হবে।”

উল্লেখ্য, ১৭ জুলাই বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে বাংলাদেশ পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্বে আছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ইবিতে সাজিদ হত্যার বিচারের দাবিতে দেয়ালিকা কর্মসূচি

আপডেট সময় : ০৯:৩৮:৩০ অপরাহ্ণ, সোমবার, ১১ আগস্ট ২০২৫