মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

সিরাজগঞ্জে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৩৬:০৮ অপরাহ্ণ, সোমবার, ১১ আগস্ট ২০২৫
  • ৮২১ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:

গাজীপুরের চান্দানা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সিরাজগঞ্জ জেলার সাংবাদিকরা। এ সময় তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান।

সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় জেলা শহরের চৌরাস্তায় অবস্থিত সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এতে সিরাজগঞ্জ প্রেসক্লাব ছাড়াও জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত হন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আব্দুল কুদ্দুস, দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক, সলঙ্গা প্রেসক্লাব সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ, কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিকরা অভিযোগ করে বলেন, বাংলাদেশের ইতিহাসে সাংবাদিক হত্যার দৃষ্টান্তমূলক বিচার হয়নি। প্রতি মুহুর্তে আমরা চিন্তিত থাকি৷ সাংবাদিক তুহিনকে কিভাবে হত্যা করা হয়েছে, সেটি পুরো জাতি দেখেছে। আমরা এই হত্যার কঠোর থেকে কঠোরতম বিচার চাই৷ এছাড়াও সাংবাদিক তুহিনের পরিবারের পাশে দাড়াঁনোর জন্য সরকারের কাছে অনুরোধ করছি৷ আমাদের যেনো আর রাজপথে দাঁড়াতে না হয়৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

সিরাজগঞ্জে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৩৬:০৮ অপরাহ্ণ, সোমবার, ১১ আগস্ট ২০২৫