বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

মাস্টারকার্ড ইস্যু করবে সোস্যাল ইসলামী ব্যাংক !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১২:০৯ অপরাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে মাস্টারকার্ড এবং সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) যৌথভাবে উদ্যোগ নিয়েছে। এই অংশীদারিত্বের ফলে মাস্টারকার্ডের কার্ড ইস্যুর ক্ষেত্রে মুখ্য সদস্যের ভূমিকায় থাকবে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)।

এ উপলক্ষে বুধবার দুপুরে রাজধানীর এসআইবিএলের করপোরেট কার্যালয়ে একটি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে এসআইবিএলের কাছে মাস্টারকার্ডের লাইসেন্স ডকুমেন্ট হস্তান্তর করা হয়। অনুষ্ঠান শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

লাইসেন্স ডকুমেন্ট হস্তান্তর অনুষ্ঠানে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, এসআইবিএলের সঙ্গে যৌথ অংশীদারিত্বের ফলে মাস্টারকার্ডের কার্ডপণ্য গ্রাহকদের অধিকতর উন্নত ও বিস্তৃত পরিসরে সেবা দেওয়ার প্রচেষ্টাটি আরো জোরদার হল। এই অংশীদারিত্বের জন্য আমরা খুবই আনন্দিত। আমরা বিশ্বাস করি- নতুন এই ইসলামী শরিয়াহভিত্তিক কার্ডপণ্যটি আমাদের পণ্য-সেবায় বৈচিত্র্য এনেছে এবং আমাদের অনেক দূর এগিয়ে নেবে।

সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহিদ হোসেন বলেন, মাস্টারকার্ডের একটি মূখ্য সদস্য হতে পেরে এসআইবিএল অত্যান্ত আনন্দিত। এই অংশীদারিত্বের ফলে আমাদের গ্রাহকদের কার্ডের বিপরীতে সেরা মানের ইসলামী শরিয়াহভিত্তিক পণ্য-সেবা দিতে সক্ষম হব আমরা।

অনুষ্ঠানে সোস্যাল ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ব্যাংকিংয়ের প্রধান মো. জাবেদ আমিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. আকমল হোসেন, পরিচালক গীতাঙ্ক ডি দত্তসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

মাস্টারকার্ড ইস্যু করবে সোস্যাল ইসলামী ব্যাংক !

আপডেট সময় : ০২:১২:০৯ অপরাহ্ণ, বুধবার, ১০ মে ২০১৭