শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্লেকার্ড হাতে ভোট কেন্দ্রে বোন মাসুম Logo চাঁদপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, নারী ও তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি Logo নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার Logo ভোট বর্জন করলেন হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসীম Logo ৪৬ কেন্দ্রে তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত Logo মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই Logo বগুড়া-৬ আসনে ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান Logo ঢাকা ১৫ : তিন কেন্দ্রের ভোটে এগিয়ে জামায়াত আমির Logo ঢাকা-১১ : তিন কেন্দ্রের ভোটে এগিয়ে নাহিদ ইসলাম Logo ঢাকা-৯ : একটি কেন্দ্রে তাসনিম জারার ভোট মাত্র ১৩৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১৩
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৬
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৩.৯%
প্রাপ্ত ভোট: ২০+ লক্ষ
ভোট বিতরণ৬৩.৯%
না
৩৬.১%
প্রাপ্ত ভোট: ১১.৩+ লক্ষ
ভোট বিতরণ৩৬.১%

আদর্শহীন নেতৃত্বের কুফল জাতি হারে হারে টের পাচ্ছে : শিবির সভাপতি!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০১:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
  • ৯০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও রক্ষার জন্য প্রয়োজন আদর্শিক নেতৃত্ব কায়েমের মাধ্যমে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেয়া। আর এ ক্ষেত্রে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ছাত্রশিবিরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আজ রাজধানীতে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখার বার্ষিক সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শাখা সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক শাহ মাহফুজুল হক, পাঠাগার সম্পাদক হাদিউজ্জামান, আইন সম্পাদক খালেদ মাহমুদ।

শিবির সভাপতি বলেন, আদর্শহীন নেতৃত্বের কুফল জাতি হারে হারে টের পাচ্ছে। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে প্রয়োজন ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে চলা। ছাত্রশিবির সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছে। কিন্তু আদর্শহীন বাতিল শক্তি এই পথ চলাকে সহজভাবে গ্রহণ করেনি। বরং দেশ থেকে ইসলাম ও ইসলামী আন্দোলনকে নির্মূল করতে সর্বগ্রাসী অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। ছাত্রশিবির একটি জ্ঞান ভিত্তিক সংগঠন। ছাত্রশিবিরের এ সুনামকে নষ্ট করতে তারা নেতাকর্মীদের যেমন জুলুম নির্যাতন করছে; তেমনি তথ্য, প্রযুক্তি ও দলীয় মিডিয়া ব্যবহার করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের এ অপচেষ্টা সফল হয়নি। ছাত্রশিবির শত বাধা বিপত্তি মোকাবেলা করে দেশ ও ইসলাম রক্ষার জন্য নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, অন্য ছাত্রসংগঠনের নেতাকর্মীরা যখন নিজেদের মধ্যে রক্ত ঝরাতে ব্যস্ত তখন ছাত্রশিবির ব্যস্ত জ্ঞান-বিজ্ঞান ও নৈতিকতা ভিত্তিক সমাজ গঠনে উপযুক্ত জনশক্তি তৈরিতে। ইসলাম ও ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে এবং সব অপপ্রচারের জবাব দিতে ছাত্রশিবিরের প্রতিটি নেতাকর্মীকে প্রযুক্তিসহ সবক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। সমসাময়িক বিষয়সহ প্রতিটি ক্ষেত্রে দক্ষতা বাড়াতে হবে। নিজেদেরকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্লেকার্ড হাতে ভোট কেন্দ্রে বোন মাসুম

আদর্শহীন নেতৃত্বের কুফল জাতি হারে হারে টের পাচ্ছে : শিবির সভাপতি!

আপডেট সময় : ১২:০১:১৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬