শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

‘সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু’

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪৪:২০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
  • ৭৬১ বার পড়া হয়েছে

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
সেনা হেফাজতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে সেনা হেফাজতে তিনি মারা যান। বর্তমানে তার লাশ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেনাবাহিনীর দাবি, ডাবলুর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বলেন, রাত ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। রাত ১২টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন নেতা-কর্মীদরা।
ডাবলুর ভাই জীবননগর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল বিলাপ করতে করতে বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে।
জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন বলেন, গত শনিবার দিবাগত রাতে তাদের চার ভাইকে নির্যাতন করা হয়েছে। বেধড়ক মারধর করা হয়েছে।
এ বিষয়ে ক্যামেরার সামনে সেনাবাহিনীর কোনো সদস্য কথা বলতে রাজি হয়নি। তবে তাদের দাবি, ডাবলুর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসেছেন বিজিএমইএর সভাপতি, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।
সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে রেখেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেরতে অবরুদ্ধ অবস্থায় আছে সেনা সদস্যরা।
এদিকে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে মামলার প্রস্তুুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জীবননগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত জানাননি জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

‘সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু’

আপডেট সময় : ০৯:৪৪:২০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬