শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১১:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
  • ৭৩৮ বার পড়া হয়েছে

.শীতের তীব্রতা যখন নগরজীবনের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চরম কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই সময় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর নিকুঞ্জ বটতলা এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবালের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের উপদেষ্টা এবং জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েব।

প্রধান অতিথির বক্তব্যে ডিএ তায়েব বলেন,
“শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য। সমাজের সামর্থ্যবানদের উচিত এই সময়ে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা।”

সভাপতির বক্তব্যে জাহিদ ইকবাল বলেন,
“মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের পথচলা। আগামীতেও খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহিনুর আলম মারফত, সৈকত সরকার, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, মতিউর রহমান স্বপন, মোমেন হোসেন, ইমানুল হক, মুকুল হোসেন মৃধা, আমির হোসেন, মাসুম সরকার, এ এম আইয়ুব পাপ্পু প্রমুখ।

স্থানীয় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি এক আবেগঘন ও মানবিক পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সকলেই খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির এই উদ্যোগকে সাধুবাদ জানান।

ছবির ক্যাপশন: খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের উপদেষ্টা এবং জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপডেট সময় : ০৮:১১:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬