বুধবার | ১৭ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান Logo পোস্টাল ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন Logo কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত Logo চাঁদপুরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা Logo জাল সিএস কপি ও ভুয়া নথিতে এমপিও আবেদন অগ্রায়ন—গাইবান্ধা জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবির ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর বিবৃতি Logo মহান বিজয় দিবসে চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া Logo বিজয় দিবসে মনোনয়নপত্র উত্তোলন করলেন ধানের শীষের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক Logo চাঁদপুরে গণফোরামের বিজয় দিবসের আলোচনা সভা এ বিজয় কোনো একক দলের নয়, এটি জাতির ঐতিহাসিক অর্জন-এডভোকেট সেলিম আকবর Logo মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় সংবর্ধনা

ইউক্রেনের আরো ৩ গ্রাম দখল করেছে রাশিয়া!

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৩:০৮ অপরাহ্ণ, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৭৪৪ বার পড়া হয়েছে

রাশিয়া আজ রোববার জানিয়েছে, তারা পূর্ব ইউক্রেনের আরও তিনটি গ্রাম দখল করেছে। এদিকে জেনেভায় যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তারা যুদ্ধ শেষ করার বিতর্কিত পরিকল্পনা নিয়ে বৈঠকে বসেছেন।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেনারা দোনেৎস্ক অঞ্চলের পেত্রিভস্কে এবং দিনপ্রোপেত্রোভস্ক অঞ্চলের টিখে ও ওত্রাদনে গ্রাম দখল করেছে।

কিয়েভ পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইনের গুরুত্বপূর্ণ দুর্গগুলো ধরে রাখার জন্য লড়াই করছে। তবে, রুশ সেনারা ক্রমাগত একের পর পর স্থান দখল করে নিচ্ছে।

প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে জেনেভায় আলোচনার আগমুহূর্তে, রাশিয়ার সর্বশেষ অগ্রগতির খবরটি প্রকাশ্যে এলো।

ইউক্রেনকে প্রস্তাব মেনে নেওয়ার জন্য ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প। তবে, রাশিয়ার কিছু দাবি মেনে নেওয়ার ব্যাপারে খসড়ায় পরিবর্তন দাবি করছে ইউক্রেন।

২৮ দফার এই পরিকল্পনায় ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে, সেনাবাহিনী কমাতে হবে এবং ন্যাটোতে যোগ না দেওয়ার অঙ্গীকার করতে হবে। একই সঙ্গে পশ্চিমা দেশগুলো কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে, যাতে ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ ঠেকানো যায়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি ‘চূড়ান্ত শান্তি চুক্তির ভিত্তি’ হতে পারে। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেন আলোচনায় না এলে আরও ভূখণ্ড দখল করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

ইউক্রেনের আরো ৩ গ্রাম দখল করেছে রাশিয়া!

আপডেট সময় : ০৭:১৩:০৮ অপরাহ্ণ, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫