শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবিতে ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের’ স্মারকলিপি প্রদান

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের যানবাহনের দুর্ভোগ নিরসনে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে “আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট”।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের কাছে স্মারকলিপিটি জমা দেন সংগঠনটির সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের সদস্য এস এম সুইট, সাবেক সহ-সমন্বয়ক গোলাম রব্বানী, ইয়াশিরুল কবির সৌরভ, মুবাশ্বির আমিন ও বাঁধন বিশ্বাস স্পর্শ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট” শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও পরামর্শের মাধ্যমে জানতে পারে, তাদের অন্যতম প্রধান দাবি হলো পরিবহন পুলে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস সংযোজন। এতে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট কমবে এবং তারা সময়কে আরও ফলপ্রসূ কাজে ব্যবহার করতে পারবে। তাই শিক্ষার্থীদের প্রয়োজনে দ্রুত এই সার্ভিস চালুর অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের সদস্য এস এম সুইট বলেন, “অনেক শিক্ষার্থী নিয়মিত কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে ক্লাসে আসে, আবার কেউ কেউ শহরে টিউশনি বা অন্যান্য প্রয়োজনে যাতায়াত করে।
বর্তমান শিডিউল অনুযায়ী তারা মারাত্মক ভোগান্তিতে পড়ছে এবং সময় অপচয় হচ্ছে। আমরা পরিবহন প্রশাসকের সঙ্গে বিষয়টি তুলে ধরেছি। তিনি আশ্বস্ত করেছেন, আগামী সাত কার্যদিবসের মধ্যে পরীক্ষামূলকভাবে ঘণ্টায় একবার বাস সার্ভিস চালু করা হবে।
এটি চালু হলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনের আশ্বাস অনুযায়ী উদ্যোগটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবিতে ‘আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোটের’ স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৮:৪৪:৪৭ অপরাহ্ণ, বুধবার, ৮ অক্টোবর ২০২৫