বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

ট্রাম্পের পরিকল্পনার প্রেক্ষিতে গাজায় সহায়তা বাড়াতে প্রস্তুত জাতিসংঘ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫১:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৮০৫ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনি ভূখণ্ডের শান্তি পরিকল্পনা ঘোষণার পর জাতিসংঘ মঙ্গলবার জানিয়েছে, পরিস্থিতি অনুকূল হলে গাজা উপত্যকায় ত্রাণ প্রবাহ বাড়াতে তারা প্রস্তুত রয়েছে।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত মাসে জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করে এবং এর জন্য ইসরাইলের ‘পদ্ধতিগতভাবে মানবিক সহায়তা সরবরাহে বাধা’ দেওয়াকে দায়ী করে।

সোমবার ট্রাম্পের ঘোষিত ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছে, অবিলম্বে গাজা উপত্যকায় পূর্ণ সহায়তা পাঠানো হবে।

প্রস্তাবে আরও বলা হয়, এই সহায়তা জাতিসংঘ, এর সংস্থা এবং রেড ক্রিসেন্টসহ অন্যান্য সংস্থার মাধ্যমে অবাধে প্রবেশ ও বণ্টন করা হবে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা ওসিএইচএ’র মুখপাত্র জেন্স লার্কে জোর দিয়ে বলেন, প্রস্তাব প্রণয়নে জাতিসংঘ জড়িত ছিল না।

তিনি সাংবাদিকদের বলেন, জাতিসংঘ ও এর মানবিক সংস্থাগুলো প্রথম দিন থেকেই যেমন কাজ করছে, তেমনি গাজার ভেতরে সহায়তা সরবরাহ বাড়াতে প্রস্তুত ও সক্ষম রয়েছে। শর্ত হচ্ছে এর জন্য প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা ও সুযোগ থাকতে হবে।

লার্কে আরও জানান, বিভিন্ন সংস্থার সহায়তা অনেক আগে থেকেই প্রস্তুত রয়েছে। এটি দাতারা অর্থায়ন করেছেন এবং তারাও আশা করবেন, আমরা এই সহায়তা প্রকৃতপক্ষে প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে দেব।

ট্রাম্পের পরিকল্পনায় যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে হামাসের হাতে আটকাদের মুক্তি, হামাসকে নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। এরপর ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করা হবে।

জাতিসংঘের মুখপাত্র আলেসান্দ্রা ভেলুচি বলেন, আমরা সব ধরনের মধ্যস্থতার প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং যেকোনো শান্তি পরিকল্পনাকে সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত। এর মধ্যে মানবিক সহায়তা প্রদানও অন্তর্ভুক্ত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

ট্রাম্পের পরিকল্পনার প্রেক্ষিতে গাজায় সহায়তা বাড়াতে প্রস্তুত জাতিসংঘ

আপডেট সময় : ১১:৫১:২১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫