বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

নারীর ক্ষমতায়ন সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধান উপদেষ্টা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৪০:৪৪ পূর্বাহ্ণ, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৩৪ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বলেছেন, তাঁর সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো নারীর ক্ষমতায়ন।

তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় বলেন, ‘আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো নারীর ক্ষমতায়ন।’

অধ্যাপক ইউনূস বলেন, বাস্তবে আজ বহু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীদের অবদান অর্ধেকেরও বেশি।

তিনি জানান, এ মাসে প্রথমবারের মতো বাংলাদেশ ‘হাউসহোল্ড প্রোডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্ট’ প্রকাশ করেছে। এতে দেখা গেছে, নারীরা ৮৫ শতাংশেরও বেশি অবৈতনিক দেখাশোনা ও গৃহস্থালি কাজ করেন, যার আর্থিক মূল্য বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৬ শতাংশেরও বেশি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও আমাদের মেয়েরা সর্বত্র সাফল্য অর্জন করছে: শ্রেণিকক্ষ থেকে বোর্ডরুমে, গবেষণাগার থেকে খেলার মাঠে। সম্প্রতি আমাদের মহিলা ফুটবল দল একটি আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ জিতেছে, আন্তঃএশীয় প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছে এবং সারা দেশে লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে।’

তিনি বলেন, নারীর নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করতে তার সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ‘এ বছর আমরা বেইজিং ঘোষণার ৩০তম বার্ষিকী উদযাপন করছি। এ উপলক্ষে আমরা নারী ক্ষমতায়নের প্রতিশ্রুতি আরও জোরদার করেছি এবং আগামী পাঁচ বছরে বাস্তবায়নের জন্য ‘বেইজিং+৩০ কর্মসূচি’ এর আওতায় চারটি জাতীয় অঙ্গীকার ঘোষণা করেছি।’

অধ্যাপক ইউনূস বলেন, এর মধ্যে রয়েছে: যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষার জন্য আইন প্রণয়ন, নারীর অবৈতনিক যত্ন ও গৃহস্থালি কাজকে স্বীকৃতি ও মূল্যায়ন, রাজনীতি ও জনজীবনে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং লিঙ্গ-সংবেদনশীল বাজেট প্রক্রিয়া জোরদার করা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

নারীর ক্ষমতায়ন সর্বোচ্চ অগ্রাধিকার : প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১০:৪০:৪৪ পূর্বাহ্ণ, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫