শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

৪৭ ইসরাইলি বন্দীর ছবি প্রকাশ করে যে সতর্কবার্তা দিলো হামাস

গাজা সিটিকে উদ্দেশ্য করে ইসরাইলি চূড়ান্ত আঘাত হানার পর ৪৭ জন ইসরাইলি বন্দীর ছবি প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডস। এরপর ইসরাইলকে সতর্ক করে তারা বলেছে, ইসরাইল যদি এই অভিযান চালিয়ে যায়, তাহলে এদেরকে এমনভাবে নিখোঁজ করা হবে যে আর কখনো এদের কোনো সন্ধান পাওয়া যাবে না।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে টেলিগ্রামের এক পোস্টে ওই ছবি শেয়ার করে এই সতর্কবার্তা জারি করে সংস্থাটি।

ছবিতে বন্দীদেরকে রোড আরাদ নামে অভিহিত করে প্রত্যেককে ক্রমিক নম্বর দিয়েছে। এর মধ্য দিয়ে ইঙ্গিত দেয়া হয়েছে যে গাজা সিটি দখলের উদ্দেশ্যে নেতানিয়াহু ও ইসরাইলি সেনাপ্রধান যে পরিকল্পনা গ্রহণ করেছে, এটি যদি অব্যাহত রাখা হয়, তাহলে এসব বন্দীকে ইসরাইলের বিখ্যাত পাইলট রোন আরাদের পরিণতি ভোগ করতে হবে।

আল কাসসাম ব্রিগেডসের শেয়ার করা ছবিতে হিব্রু ও আরবি ভাষায় লেখা ছিল- নেতানিয়াহুর একগুঁয়েমি ও তার প্রতি সেনাপ্রধান জামিরের আত্মসমর্পণের কারণে চিরবিদায় নিতে যাওয়া বন্দীদের ছবি।

গত বৃহস্পতিবার দেয়া হামাসের এক বিবৃতিতে বলা হয়, যদি ইসরাইল গাজা সিটিতে এই হত্যাকাণ্ড অব্যাহত রাখে, তাহলে বন্দী ইসরাইলিদের পরিণতি পাইলট রোন আরাদের মতোই হবে। আল কাসসাম ব্রিগেডস সতর্ক করে বলেছে, ইসরাইলি বন্দীরা এখন গাজা সিটিরই বিভিন্ন এলাকায় হেফাজতে রয়েছে। এখন ইসরাইলি বাহিনী যদি তাদের অভিযান চালিয়ে যেতে থাকে, তাহলে হামাস বন্দীদের রক্ষার জন্য আর ঝুঁকি নিতে রাজী নয়।

রোন আরাদ কে?

ইসরাইলি পাইলট রোন আরাদ ১৯৫৮ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে লেবাননের প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের উপর হামলা চালাতে গিয়ে নিখোঁজ হন। জানা যায়, তিনি প্রথমে আমাল আন্দোলন এরপর হিজবুল্লাহর হাতে বন্দী হন। কিন্তু এরপর এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এই নিয়ে ইসরাইল একাধিক বার তদন্তে করেছে। কিন্তু একেক তদন্তে একেক রকম ফলাফল সামনে এসেছে। তবে সবগুলো তদন্ত মোটামুটি নিশ্চিত যে তিনি মারা গেছেন। তবে কবে মারা গেছেন, এটি নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র : আল জাজিরা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক

৪৭ ইসরাইলি বন্দীর ছবি প্রকাশ করে যে সতর্কবার্তা দিলো হামাস

আপডেট সময় : ০৭:০৭:১৪ অপরাহ্ণ, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫