শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

চীনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাবি শিক্ষার্থী রেদওয়ান ইসলাম রিদয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেদওয়ান ইসলাম রিদয় নির্বাচিত হয়েছেন “চায়না–সাউথ এশিয়া ইয়ুথ এনভয়েস প্রোগ্রাম ২০২৫”-এ। আগামী ২০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য এ মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রোগ্রামে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।
প্রোগ্রামটির আয়োজন করেছে সাউথ অ্যান্ড সাউথইস্ট এশিয়ান ইউনিভার্সিটি নেটওয়ার্ক। এতে চীন ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেবেন। প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময়, ভাষাগত দক্ষতা ও বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করা।
নিজের অনুভূতি প্রকাশ করে রেদওয়ান ইসলাম রিদয় বলেন, “এ অর্জন শুধু আমার নয়, বরং প্রতিটি তরুণের, যারা স্বপ্ন দেখে সীমাবদ্ধতার দেয়াল ভেঙে আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশকে তুলে ধরার। আমি বিশ্বাস করি, প্রমাণের জন্য লাগে স্বপ্ন, পরিশ্রম আর অটল বিশ্বাস।”
তিনি আরও যোগ করেন, “১৪ দিনের এই প্রোগ্রামে আমি নতুন অভিজ্ঞতা অর্জন করবো, ভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হবো, শিখবো নেতৃত্ব ও বন্ধুত্বের পাঠ। তবে সবচেয়ে বড় প্রাপ্তি হবে—বিশ্ব দরবারে দাঁড়িয়ে গর্বের সঙ্গে বলতে পারবো, আমি একজন বাংলাদেশি।”
রিদয়ের আশা, এ যাত্রা তাঁকে আরও দায়িত্ববান করবে। তিনি বলেন, “দেশে ফিরে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সমাজ ও মাতৃভূমিকে এগিয়ে নিতে চাই। আমার এই পথচলা হয়তো আরও অনেক তরুণকে সাহস দেবে বিশ্বাস করতে যে তারাও পারে, যদি সত্যিকারের চেষ্টা করে। বাংলাদেশ আমার অহংকার, আর তার সম্মান রক্ষার জন্য প্রতিটি সুযোগই আমার কাছে এক নতুন অঙ্গীকার।”
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

চীনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রাবি শিক্ষার্থী রেদওয়ান ইসলাম রিদয়

আপডেট সময় : ১০:৫৬:৪৫ অপরাহ্ণ, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫