শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

চীনে ভয়াবহ বন্যা , বৃদ্ধাশ্রমে ৩০ জনের মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪২:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ৮৭১ বার পড়া হয়েছে

চীনে বন্যায় বৃদ্ধদের একটি পরিচর্যাকেন্দ্রে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, জরুরি সহায়তাকারী দলের সদস্যরা বুক সমান পানির মধ্যেও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

নিহতদের মধ্যে বেশিরভাগই চলাফেরায় অক্ষম ছিলেন। ওই পরিচর্যাকেন্দ্রে ৭৭ জন বৃদ্ধ ছিলেন। এর মধ্যে ৪০ জন সেখানে আটকা পড়েন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়েছে, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি পরিকল্পনায় অবকাশ ছিলো এবং এটি একটি বেদনাদায়ক শিক্ষা। বেইজিংয়ে বন্যায় এ পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন।

দেশটিতে এ মাসের শুরুতে রেকর্ড গরম পড়েছে। এছাড়া দেশটির দক্ষিণ-পশ্চিমে কয়েকটি স্থানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ওই পরিচর্যা কেন্দ্রে অক্ষম ও নিম্ন আয়ের মানুষদের সেবা দেয়া হতো।

দীর্ঘ সময় ধরে ওই এলাকা সুরক্ষিত বলে বিবেচনা করা হয়েছে বলে চীনের এক কর্মকর্তা জানিয়েছেন। এ থেকে বুঝা যায়, আমাদের জরুরি সেবা পরিকল্পনাতেই কোনো অবকাশ রয়ে গেছে। চরম আবহাওয়া সম্পর্কে আমাদের ধারণা অপর্যাপ্ত।

অন্যদিকে হেবেই প্রদেশে তীব্র বৃষ্টিপাতে ১৬ জনের মৃত্যু হয়েছে। বেইজিংয়ে গ্রীষ্মকালে প্রায় বন্যা হতে দেখা যায়। ২০১২ সালে ১৯০ মিলিমিটার বৃষ্টিতে প্রাণ হারান ৭৯ জন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

চীনে ভয়াবহ বন্যা , বৃদ্ধাশ্রমে ৩০ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:৪২:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫