শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

ভারতে সড়ক দুর্ঘটনায় ১৮ তীর্থযাত্রী নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৫:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৮৩১ বার পড়া হয়েছে

ভারতের পূর্বাঞ্চলে মঙ্গলবার একটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন তীর্থযাত্রী নিহত হয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসের সঙ্গে রান্না করার গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।

ঝাড়খণ্ড রাজ্যের ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে বাসটির ক্ষতবিক্ষত ধ্বংসাবশেষ দেখা গেছে। বাসটির পিছনের অংশ প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয় আইনপ্রণেতা নিশিকান্ত দুবে বলেন, তীর্থযাত্রীরা পবিত্র শ্রাবণ মাস উদযাপনের জন্য একটি হিন্দু মন্দিরে যাচ্ছিলেন। উপমহাদেশে বর্ষা শুরু হওয়ার সাথে সাথে হিন্দুরা মন্দিরে যেয়ে থাকেন।

দুবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘বাস ও ট্রাক দুর্ঘটনায় ১৮ জন (শিব) ভক্ত প্রাণ হারিয়েছেন।’

তীর্থযাত্রীরা হিন্দুদের দেবতা শিবকে উৎসর্গ করার জন্য গঙ্গা থেকে পবিত্র জল বা পানি বহন করছিলেন।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘প্রাণ হারানো ভক্তদের পরিবারের প্রতি গভীর সমবেদনা’ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ‘ঝাড়খণ্ডের দেওঘরে সড়ক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক।’

সরকারি তথ্য অনুসারে, ভারতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় কয়েক হাজার মানুষ মারা যায়।

পরিবহনমন্ত্রী নীতিন গড়করি সংসদে জানিয়েছেন, ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

গত নভেম্বরে, উত্তরাখণ্ড রাজ্যে একটি বাস গভীর হিমালয়ের খাদে পড়ে যায়। ফলে কমপক্ষে ৩৬ জন যাত্রী নিহত ও বেশ কয়েকজন আহত হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ভারতে সড়ক দুর্ঘটনায় ১৮ তীর্থযাত্রী নিহত

আপডেট সময় : ০৮:০৫:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫