শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪০:১০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৮২২ বার পড়া হয়েছে

রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুরের একটি প্রত্যন্ত এলাকায় বৃহস্পতিবার প্রায় ৫০ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।তাৎক্ষণিকভাবে এই ঘটনায় বিমানটির কোন আরোহীর বেঁচে থাকার কোনও লক্ষণ দেখা যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানায়।

আঙ্গারা এয়ারলাইন্সের আন্তোনভ-২৪ বিমানটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর ১:০০ টার দিকে রাডার থেকে বিমানটি অদৃশ্য হয়ে যায়। বিমানটির জোড়া প্রোপেলার ছিল।

পরে একটি উদ্ধারকারী হেলিকপ্টার টিন্ডা থেকে প্রায় ১৬ কিলোমিটার (১০ মাইল) দূরে একটি জঙ্গলময় পাহাড়ি ঢালে বিমানটির জ্বলন্ত অংশ দেখতে পায়।

স্থানীয় উদ্ধারকারীরা জানিয়েছেন, হেলিকপ্টারে থাকা উদ্ধারকারীরা বিমানটির কোন আরোহীর বেঁচে থাকার প্রমাণ পাননি।

তারা আরো জানায়, ‘এই মুহূর্তে ২৫ জন ও সরঞ্জামসহ পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে এবং ক্রুসহ চারটি বিমান প্রস্তুত রয়েছে।’

একজন উদ্ধারকারী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানিয়েছেন, বনভূমির কারণে ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

এই অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, বিমানটিতে ৪৩ জন যাত্রী এবং ছয় জন ক্রু সদস্য ছিলো।
তিনি বলেন, যাত্রীদের মধ্যে পাঁচ জন শিশুও ছিল।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, বিমানটি প্রায় ৫০ বছর আগে তৈরি করা হয়েছিল।

বিমান পরিষেবার একটি সূত্রের বরাত দিয়ে এটি আরো জানায়, ২০২১ সালে, বিমানটির ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ ২০৩৬ সাল পর্যন্ত বাড়ানো হয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া সোভিয়েত আমলের বিমান থেকে আধুনিক জেটে যাওয়ার পদক্ষেপ নিয়েছে।

তবে পুরানো হালকা বিমানগুলি এখনও দূরবর্তী অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং ঘন ঘন দুর্ঘটনা ঘটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

আপডেট সময় : ০৬:৪০:১০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫