মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সন্ধ্যায় ভারতের চিকিৎসক দল ঢাকায় পৌঁছাবে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৫৩:০১ অপরাহ্ণ, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৭৫৭ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসাসহায়তা দিতে চার সদস্যের বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স পাঠাচ্ছে ভারত সরকার। তারা বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছাবেন।

চার সদস্যের ওই দলে রয়েছেন দুজন অভিজ্ঞ চিকিৎসক এবং দুজন প্রশিক্ষিত নার্স। এদিন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, মঙ্গলবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে।

জানা গেছে, সোমবারের ওই দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে ফোন করেন এবং যেকোনো প্রয়োজনে ভারত যে সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত, সে কথা তাকে জানিয়ে দেন।

সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স হ্যান্ডলে পোস্ট করে ওই বিমান দুর্ঘটনার ঘটনায় তার শোক ব্যক্ত করেন এবং জানান, ‘এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতেও প্রস্তুত’।এরপর থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই সরকারের মধ্যে সারাক্ষণই যোগাযোগ রয়েছে।

ঢাকায় সরকারের পক্ষ থেকে দিল্লিতে জানানো হয়েছিল, বেশির ভাগ ভিক্টিমেরই শরীর পুড়ে গেছে, তাই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল, যন্ত্রপাতি ও অত্যাধুনিক ওষুধপত্র পেলেই সবচেয়ে সুবিধা হবে-সেই অনুরোধ অনুযায়ী দিল্লিও সঙ্গে সঙ্গে উদ্যোগ নেয় এবং নার্সসহ দু’জন বিশেষজ্ঞ ডাক্তারকে পাঠানোর ব্যবস্থা করা হয়।

এদিকে, সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসকদের একটি দল ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। বুধবার দুপুরে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক বৈঠকে অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সন্ধ্যায় ভারতের চিকিৎসক দল ঢাকায় পৌঁছাবে

আপডেট সময় : ০৬:৫৩:০১ অপরাহ্ণ, বুধবার, ২৩ জুলাই ২০২৫