শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আফগানিস্তানে কয়লা খনি ধসে ৬ জনের মৃত্যু, আহত ১৮

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৯:১১ অপরাহ্ণ, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৮৩১ বার পড়া হয়েছে

উত্তর আফগানিস্তানে মঙ্গলবার একটি কয়লা খনি ধসে অন্তত ছয় খনি শ্রমিকের মৃত্যু ও ১৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

উত্তর আফগানিস্তানের বাগলান অঞ্চলে এ দুর্ঘটনাটি ঘটে। এখানে গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে আরেকটি কয়লা খনি ধসে কমপক্ষে ১০ জন খনি শ্রমিক মারা গিয়েছিলেন।

কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের প্রধান সৈয়দ মুস্তাফা হাশিমি এএফপিকে বলেন, খনির একটি অংশ ‘হঠাৎ ধসে পড়ে’, যার ফলে ছয় জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

তিনি আরো বলেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আফগানিস্তানে কয়লা ছাড়াও মার্বেল, খনিজ, সোনা, লিথিয়াম ও মূল্যবান পাথর খনি রয়েছে।

খনিজ সম্পদের ওপর খুব কম তদারকি থাকায় খনিগুলোতে প্রায়শই মারাত্মক দুর্ঘটনা ঘটে। খনি শ্রমিকরা প্রায়শই পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়াই কাজ করে।

২০২৪ সালের ডিসেম্বরে, উত্তরাঞ্চলের আরেকটি প্রদেশ সামাঙ্গানে একটি ধসে পড়া কয়লা খনিতে ২২ জন শ্রমিক আটকা পড়েছিলেন।

তবে কয়েক ঘন্টা পরে তাদের উদ্ধার করা হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

আফগানিস্তানে কয়লা খনি ধসে ৬ জনের মৃত্যু, আহত ১৮

আপডেট সময় : ০৯:০৯:১১ অপরাহ্ণ, বুধবার, ২৩ জুলাই ২০২৫