শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

বন্ধু ফাব্রেগাসের ডাকে ইতালির ক্লাবে যোগ দেবেন মেসি?

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৩১:৫৮ অপরাহ্ণ, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৯১০ বার পড়া হয়েছে

সিরি আর ক্লাব কোমোর কোচ ও স্প্যানিশ কিংবদন্তি সেস ফাব্রেগাস ইঙ্গিত দিলেন, ভবিষ্যতে ফুটবলের সেরা তারকা লিওনেল মেসিকে কোমোর জার্সিতে দেখা যেতে পারে। যদিও আর্জেন্টাইন মহাতারকা আপাতত যুক্তরাষ্ট্রে খুশিই আছেন বলেও জানিয়েছেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার ও মেসির বন্ধু।

সম্প্রতি কোমোর প্রাক-মৌসুম ম্যাচে লিলের বিপক্ষে খেলা দেখতে গ্যালারিতে দেখা গেছে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তাদের সন্তানদের। তখন থেকেই গুঞ্জন- তবে কি মেসি ভাবছেন ইতালির লেক কোমো শহরে পাড়ি জমানোর কথা?তবে কোচ ফাব্রেগাস জানালেন, বিষয়টা শুধুই বন্ধুত্বের সফর। সংবাদ সম্মেলনে তিনি বলেন,

‘আন্তোনেলা আমাদের বাসায় এক সপ্তাহ ছিল, যখন লিও সিনসিনাটি ও নিউ ইয়র্কে খেলতে গিয়েছিল। আমাদের পরিবারগুলো অনেক ঘনিষ্ঠ—আমাদের স্ত্রীদের মধ্যে দারুণ বন্ধুত্ব, বাচ্চারাও এক বয়সী।’

তবুও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেসির কোমোতে খেলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি ফাব্রেগাস।

‘আমি কোমোর স্পোর্টিং ডিরেক্টর লুদি’কে বলেছি, আমরা অন্তত বলতে পারব—মেসি কখনও কোমোতে খেলেনি, তবে তার সন্তানরা এখানে খেলেছে! ভবিষ্যৎে কী হবে, বলা যায় না। ‘নেভার সে নেভার!’

মেসির বর্তমান চুক্তি চলবে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। এরই মধ্যে ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তির আলোচনাও চলছে। তবে কোমোর পক্ষ থেকে এমন ইঙ্গিত ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার জানালা খুলে দিয়েছে।ফাব্রেগাসের অধীনে গত মৌসুমে সিরি আর অভিষেকেই ১০ নম্বরে শেষ করেছে কোমো। তিনি নিজে কোমোর সঙ্গে চুক্তিবদ্ধ ২০২৮ সাল পর্যন্ত।

মেসি শেষ পর্যন্ত কি সত্যিই বন্ধু ফাব্রেগাসের ডাকে ইতালির কোমোতে নাম লেখাবেন? সময়ই এর উত্তর দেবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

বন্ধু ফাব্রেগাসের ডাকে ইতালির ক্লাবে যোগ দেবেন মেসি?

আপডেট সময় : ০৯:৩১:৫৮ অপরাহ্ণ, বুধবার, ২৩ জুলাই ২০২৫