রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ইরান নিয়ে নতুন পরিকল্পনা জানাল ইসরায়েল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১৮:৩৬ অপরাহ্ণ, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৮৫১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে প্রতিবেশী দেশগুলোতে একের পর এক হামলা করে যুদ্ধ বাধিয়ে রেখেছে ইসরায়েল। গেল মাসে ইসরায়েলের বিমানবাহিনী শত শত ফাইটার জেট নিয়ে ইরানে হামলা চালায়। ১২ দিন লড়াইয়ের পর আমেরিকার হস্তক্ষেপে থামে ইরান-ইসরায়েল সংঘাত। তবে এখনো রয়েছে গেছে সেই হামলার রেশ।

এরই মধ্যে ইসরায়েল জানাল, ইরানের বিরুদ্ধে শেষ হয়নি যুদ্ধ। মঙ্গলবার ইসরায়েলের চিফ অব স্টাফ ইয়াল জামির জানান, ইরান ও তার অক্ষরা তেলআবিবের নজরে রয়েছে। ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি। সেনাবাহিনীর একটি মূল্যায়ন মিটিংয়ের সময় তিনি এ মন্তব্য করেন।

এমনকি ব্যাপক মাত্রায় সমন্বিত অভিযানের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন ইসরায়েলি এই সামরিক কর্মকর্তা।

তিনি জানান, ইসরায়েলি বাহিনী সিরিয়া ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দুর্বল করতে কাজ করে যাবে। পাশাপাশি তাদের কৌশলগত সক্ষমতা অর্জনেও বাধা দেবে। পশ্চিম তীর ও গাজায় নিজেদের অভিযান চালিয়ে যাবার কথা জানান জামির।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

ইরান নিয়ে নতুন পরিকল্পনা জানাল ইসরায়েল

আপডেট সময় : ০৯:১৮:৩৬ অপরাহ্ণ, বুধবার, ২৩ জুলাই ২০২৫