মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

আল্লামা মামুনুল হকের আগমন উপলক্ষে কচুয়ায় জনসভা বাস্তবায়নের লক্ষে সংবাদ সম্মেলন

দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা মামুনুল হকের আগমন এবং আগামি ২ আগস্ট কচুয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভা বাস্তবায়নের প্রস্তুতির লক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার সকালে কচুয়া পৌর ডাকবাংলো মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ও আল্লামা মামুনুল হক মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আনিছুর রহমান কাসেমী।

সংবাদ সম্মেলেন উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,পৌর সভাপতি মুফতি রিয়াসুল হক মজুমদার,সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম,সহ অর্থ বিষয়ক সম্পাদক আবু হানিফ,সদস্য হাফেজ আলামিন,হাফেজ আবুল বারাকাত,হাফেজ হুমায়ুন কবির,মাওলানা আব্দুল হাই নোমান ও মাওলানা হেলাল শাফি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আগামী ২ আগস্ট অনুষ্ঠিতব্য জনসভা একটি যুগান্তকারী ও ইতিহাস গঠনের মত সমাবেশ হতে যাচ্ছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, আল্লামা মামুনুল হক। দেশের চলমান রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপটে এই সমাবেশ গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।বক্তারা আরও জানান, এই জনসভাকে ঘিরে উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌরসভার নেতাকর্মীরা ইতোমধ্যে গণসংযোগ, প্রচারপত্র বিলি ও পোস্টারিং কার্যক্রম শুরু করেছেন। শান্তিপূর্ণ ও সফল সমাবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

উল্লেখ্য,আল্লামা মামুনুল হক সাম্প্রতিক সময়েও দেশের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে আলোচিত ব্যক্তি। তাঁর আগমন উপলক্ষে এই জনসভা ইতোমধ্যে কচুয়াবাসীর মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। শেষে সংগঠনের নেতৃবৃন্দ সকল সাংবাদিক, প্রশাসন ও জনগণের সহযোগিতা কামনা করেন সফলভাবে এই জনসভা বাস্তবায়নের জন্য। এসময় কচুয়া প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

ছবি: আল্লামা মামুনুল হকের আগমন উপলক্ষে জনসভা বাস্তবায়নের প্রস্তুতির লক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, মুফতি আনিছুর রহমান কাসেমী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

আল্লামা মামুনুল হকের আগমন উপলক্ষে কচুয়ায় জনসভা বাস্তবায়নের লক্ষে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০২:২২:৩৭ অপরাহ্ণ, বুধবার, ২৩ জুলাই ২০২৫