শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ

ইসরাইলি হামলায় ২২ জন নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১৬:০৮ অপরাহ্ণ, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • ৮৩৬ বার পড়া হয়েছে

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, সোমবার ইসরাইলি বিমান হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে গাজার উত্তরে ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে উভয় পক্ষ।

ইসরাইল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে ২১ মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। সম্প্রতি কাতারে ইসরাইল ও হামাসের মধ্যে এক সপ্তাহব্যাপী পরোক্ষ যুদ্ধবিরতির আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর এই সহিংসতা শুরু হয়েছে।

গাজা শহর থেকে এএফপি জানায়, গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজা শহরের বিভিন্ন এলাকায়  তিনটি পৃথক বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণের খান ইউনুস এলাকায় আরও ১২ নিহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ঘটনাগুলো খতিয়ে দেখছে।

সোমবার ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, গাজা শহরের শুজাইয়া ও জাইতুন এলাকায় হামাস ও ইসলামিক জিহাদের ব্যবহৃত ‘ভবন ও সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংস করা হয়েছে।

ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেডস সোমবার একটি ভিডিও প্রকাশ করে জানায়, শুজাইয়া এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর কমান্ড ও কন্ট্রোল সেন্টারের দিকে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

গাজা উপত্যকায় গণমাধ্যম কর্মীদের চলাচল সীমিত এবং বহু এলাকায় পৌঁছানো কঠিন হওয়ায় বিভিন্ন পক্ষের দেওয়া হতাহতের সংখ্যা ও তথ্য এএফপি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এই যুদ্ধে গাজার ২০ লাখেরও বেশি নাগরিকের মধ্যে বিপুল অংশই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে। এ যুদ্ধ ভূখণ্ডটিতে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ

ইসরাইলি হামলায় ২২ জন নিহত

আপডেট সময় : ০৮:১৬:০৮ অপরাহ্ণ, সোমবার, ১৪ জুলাই ২০২৫