শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

টেক্সাসে ভয়াবহ বন্যার কয়েক দিন পরও ১৬০ জনের অধিক নিখোঁজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:০০:০৯ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৮২০ বার পড়া হয়েছে

টেক্সাসে ভয়াবহ বন্যার কয়েক দিন পরও ১৬০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। টেক্সাস রাজ্যের গভর্নর মঙ্গলবার বলেছেন বন্যায় ১০৯ জন নিহত হয়েছেন এবং নিখোঁজদের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে।

গত শুক্রবার অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে তুমুল বৃষ্টির কারণে গুয়াদালুপ নদীর পানি বেড়ে এ বন্যা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের হান্ট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, টেক্সাসের বেশ কয়েকটি কাউন্টিতে আকস্মিক বন্যার চার দিন পর জীবিতদের খুঁজে পাওয়ার আশা ম্লান হয়ে যাচ্ছে। তিনি বলেন, নিখোঁজদের তালিকা আরো বাড়তে পারে।

মঙ্গলবার অনুসন্ধান অব্যাহত থাকা অবস্থায় তিনি সাংবাদিকদের বলেন, ‘কেবলমাত্র কের কাউন্টি এলাকায় ১৬১ জন নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, ‘তালিকায় আরো কিছু লোক যুক্ত হতে পারে’। বন্ধু, আত্মীয়স্বজন এবং প্রতিবেশী র্কর্তৃক নিখোঁজ বলে রিপোর্ট করা ব্যক্তিদের ওপর ভিত্তি করে এই সংখ্যাটি তৈরি করা হয়েছে।

‘ফ্ল্যাশ ফ্লাড অ্যালি’ নামে পরিচিত টেক্সাসের মধ্যাঞ্চলীয় অঞ্চলের অংশ কের কাউন্টি এলকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানেন কমপক্ষে ৯৪ জন নিহত হয়েছে। এর মধ্যে কমপক্ষে ২৭ জন মেয়ে এবং পরামর্শদাতা রয়েছেন, যারা শুক্রবার ভোরে গুয়াদালুপে নদীর তীরে একটি যুব গ্রীষ্মকালীন ক্যাম্পে অবস্থান করছিলেন।

অ্যাবট বলেন, ‘আমাদের হৃদয় ও মনে এই সম্প্রদায়ের মানুষদের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই, বিশেষ করে যারা এখনও নিখোঁজ রয়েছেন’।

গভর্নর বলেন, এখনও পর্যন্ত কমপক্ষে ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা মঙ্গলবার প্রতিবেশী রাজ্য নিউ মেক্সিকোর আলবুকার্ক থেকে ১৮৪ মাইল (২৯৬ কিলোমিটার) দক্ষিণে অবস্থিত একটি ছোট শহর রুইডোসোতে আকস্মিক বন্যার জরুরি অবস্থা ঘোষণা করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, হঠাৎ বন্যার পানিতে বেশ কয়েকজন আটকা পড়েছেন এবং একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

টেক্সাসে ভয়াবহ বন্যার কয়েক দিন পরও ১৬০ জনের অধিক নিখোঁজ

আপডেট সময় : ০৩:০০:০৯ অপরাহ্ণ, বুধবার, ৯ জুলাই ২০২৫