শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরখাস্ত হওয়ার কয়েক ঘন্টা পরেই গাড়ি থেকে উদ্ধার রাশিয়ার মন্ত্রীর লাশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৫:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৮০৭ বার পড়া হয়েছে

গাড়ি থেকে উদ্ধার হলো রাশিয়ার সাবেক পরিবহণ মন্ত্রী রোমান স্টারোভয়েটের লাশ। মন্ত্রিসভা থেকে তাকে বরখাস্ত করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার কয়েক ঘণ্টা পরেই তার রক্তাক্ত লাশ উদ্ধার হয়। রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, নিজের গাড়িতেই আত্মঘাতী হয়েছেন ৫৩ বছর বয়সি রোমান স্টারোভয়েট।

গত বছর মে মাস থেকে রাশিয়ার পরিবহণমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন রোমান স্টারোভয়েট। এর আগে তিনি রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর ছিলেন। রাশিয়ার এই অঞ্চলের বেশ কিছুটা অংশ দখল করে নিয়েছিল ইউক্রেন। সম্প্রতি সেখানে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই হয়েছে।

রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি একটি বিবৃতিতে জানিয়েছে, সোমবার, মস্কোর কাছে ওদিন্তোসোভো এলাকায় তার নিজের গাড়ির ভিতর থেকে রোমান স্টারোভয়েটের দেহ পাওয়া গিয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা তদন্তকারীদের।
মানসিক অবসাদের কারণে তিনি আত্মঘাতী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস। তবে, একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্টারোভয়েটকে সরিয়ে দেওয়ার সঙ্গে কুরস্ক অঞ্চলে দুর্নীতি এবং সীমান্ত অঞ্চল সুরক্ষিত করার তহবিল তছরুপের একটি মামলার যোগসূত্র থাকতে পারে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রোমান স্টারোভয়েটকে বরখাস্ত করার পরেই যোগযোগ দপ্তরের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা আন্দ্রেই নিকিতিনের সঙ্গে বৈঠক করেছেন পুতিন। তাকেই ভারপ্রাপ্ত পরিবহণমন্ত্রী করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

বরখাস্ত হওয়ার কয়েক ঘন্টা পরেই গাড়ি থেকে উদ্ধার রাশিয়ার মন্ত্রীর লাশ

আপডেট সময় : ০৮:৪৫:৩০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫