শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাইওয়ানে ঘূর্ণিঝড় ডানাসের আঘাত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪০:২৮ অপরাহ্ণ, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ৮০৩ বার পড়া হয়েছে

তাইওয়ানের পশ্চিম উপকূলে রোববার গভীর রাতে ঘূর্ণিঝড় ডানাস আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দ্বীপটিতে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে।

কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের বরাত দিয়ে তাইপে থেকে বার্তা সংস্থা এএফপি একথা জানিয়েছে।

আবহাওয়া সংস্থা জানায়, চিয়াই কাউন্টির বুদাই শহরের কাছে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে ঝড়টি আঘাত হানে।

এ সময় ঝড়টির সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার (প্রায় ৯০ মাইল)।

কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের সর্বশেষ পরামর্শ অনুসারে, ডানাস রাতারাতি তাইওয়ানের পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, এই ঝড়ে কমপক্ষে ২৮ জনকে সামান্য আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে।

ডানাসের প্রভাবে সপ্তাহান্তে দক্ষিণ তাইওয়ান জুড়ে ৫০০ মিলিমিটারের (২০ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে।

দমকল কর্মীরা জানিয়েছে, বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া প্রায় ৩ হাজার মানুষের বেশিরভাগই দক্ষিণ বন্দর শহর কাওশিউংয়ের আশপাশের পাহাড়ি এলাকায় বাস করত।

তারা আরো জানায়, প্রাকৃতিক দুর্যোগটির প্রভাবে কমপক্ষে ১০টি ভূমিধসের ঘটনা রেকর্ড করা হয়েছে এবং প্রবল বৃষ্টিপাতের কারণে ৪৯টি এলাকা প্লাবিত হয়েছে।

তবে, এরপর থেকে পানি কমে গেছে।

তাইওয়ানে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ঘন ঘন গ্রীষ্মমন্ডলীয় ঝড় আঘাত হানে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

তাইওয়ানে ঘূর্ণিঝড় ডানাসের আঘাত

আপডেট সময় : ০২:৪০:২৮ অপরাহ্ণ, সোমবার, ৭ জুলাই ২০২৫