শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

আজ ‘সোশ্যাল বিজনেস ডে’ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:২৮:৩২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৭৬৫ বার পড়া হয়েছে

অনুষ্ঠিত হচ্ছে ‘১৫তম সোশ্যাল বিজনেস ডে ২০২৫’। যার আয়োজন করেছে ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপ। দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৭ জুন) সাভারের জিরাবতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে হচ্ছে এই আয়োজন। এ বছরের প্রতিপাদ্য: ‌‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা।’

বিশ্বব্যাপী স্বাস্থ্যসহ নানা খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতে এই আয়োজন। এখানে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন ও আটটি ব্রেকআউট সেশন থাকবে।

দুই দিনব্যাপী ‘সোশ্যাল বিজনেস ডে’র এই আয়োজনে প্রায় ২৫টি দেশের ১৮০ জনের বেশি বিদেশিসহ সহস্রাধিক অতিথি অংশ নেবেন। এতে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত শতাধিক বক্তা সামাজিক ব্যবসা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

অতিথি বক্তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সহকারী প্রফেসর মো. সাইদুর রহমান, মেডট্রনিকের সাবেক সিইও ও চেয়ারম্যান এবং ইন্টেল করপোরেশনের সাবেক বোর্ড চেয়ারম্যান ওমর ইশরাক, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ড. ইসমাইল সেরাজেল্ডিন, নরওয়ের সাবেক পরিবেশ ও জলবায়ুমন্ত্রী ও জাতিসংঘের পরিবেশবিষয়ক সাবেক নির্বাহী পরিচালক এরিক সোলহেইম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

আজ ‘সোশ্যাল বিজনেস ডে’ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১০:২৮:৩২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৭ জুন ২০২৫