সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

শেরপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “ তারুণ্যের উৎসব ২০২৫” অনুষ্ঠিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:১৮:১৭ অপরাহ্ণ, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৭৯৯ বার পড়া হয়েছে

আরফান আলী, শেরপুর:
তরুণ প্রজন্মকে ব্যাংকিং সম্পর্কে প্রাথমিক ধারণা, সঞ্চয় অভ্যাস গঠন ও অর্থ ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আয়োজিত “তারুণ্যের উৎসব ২০২৫” এর অংশ হিসেবে শেরপুরে আর্থিক সাক্ষরতা বিষয়ক বিশেষ কর্মশালার আয়োজন করেন আইএফআইসি ব্যাংক। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে শেরপুর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

শেরপুর সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আঃ বাছেত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের শেরপুর ব্রাঞ্চ ম্যানেজার মো. সিরাজুস সালেকিন, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. মাসুদুজ্জামান।

দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত কর্মশালাটিতে রিসোর্স পার্সন হিসেবে তরুণ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সঠিক অর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন আইএফআইসি ব্যাংকের শেরপুর জেলার ব্রাঞ্চ ম্যানেজার।

উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক বছরব্যাপী শহর থেকে প্রান্তিক অঞ্চল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সাক্ষরতা বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শেরপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “ তারুণ্যের উৎসব ২০২৫” অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১৮:১৭ অপরাহ্ণ, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫