বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কুয়েট শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী ইফাজের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। 
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর সংলগ্ন ছাত্রদলের দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে জোহা চত্বরে এসে শেষ হয়। এসময় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ‘কুয়েটের মেধাবী ছাত্র ইফাজের ওপর যেভাবে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তা নিঃসন্দেহে মানবতাবিরোধী। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ তাঁরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, ‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইফাজের উপরে গুপ্ত সংগঠনের সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্য হত্যার বিচার এখনও পাইনি আমরা। এই মূহুর্তে আবারও এমন হামলা অবশ্যই পরিকল্পিত ঘটনা। বাংলাদেশ পন্থীদের এই সব টার্গেট কিলিং করা হচ্ছে। এইসব হত্যা এবং হামলা করে বাংলাদেশপন্থীদের ভয় দেখিয়ে লাভ নেই। দিল্লি ও পিন্ডির দোষরদের বাংলাদেশপন্থীরাই রাজনৈতিকভাবে দেউলিয়া করে ছাড়বে’।
শাখা ছাত্রদলের আরেক যুগ্ম-আহবায়ক সরদার জহুরুল বলেন, ‘আমরা রাবি শাখা ছাত্রদল কুয়েটের মেধাবী শিক্ষার্থী ইফাজের উপর হামলাকারী  সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে দিবে না ছাত্রদল এবং যে কোন প্রেক্ষাপটে  সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে’।
রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ‘গণঅভ্যুত্থানের পর দেশে যত হামলা হয়েছে তার পিছনে গুপ্ত বাহিনী শিবিরের হাত রয়েছে। গতকাল চট্রগ্রামে আমাদের বোনের উপর যে হামলা হয়েছে তার এখনো কোনো বিচার হয় নাই। দুইদিন আগে রাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের উপর হামলা চালিয়ে শিবির তার পূর্বের ধারার রাজনীতি শুরু করে দিয়েছে। আমরা বলে দিতে চাই ২৪-এর গণঅভ্যুত্থানের পর সুষ্ঠু ধারার রাজনীতি না করলে বাংলাদেশে তাদের রাজনীতি করার কোন অধিকার নেই’।
বিক্ষোভ মিছিলে রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়েট শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় : ১২:২৪:৩৫ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ মে ২০২৫