বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা সমিতি রাবির নেতৃত্বে বারিক ও বিজয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সিরাজগঞ্জ জেলা সমিতির ২০২৫-২৬ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৫ মে) সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল বারিক এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয়।

এর আগে গত ১৭ মে কমিটির নবনিযুক্ত সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়। কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইউনুস আহমদ খান।

তিনি বলেন, “একটা কমিটির প্রধান এবং দায়িত্বশীল ব্যক্তি হচ্ছে সভাপতি এবং সাধারণ সম্পাদক। আমি এখন তাদের নাম ঘোষণা করছি এবং এখানে উপস্থিত সকল শিক্ষার্থী ও শিক্ষক—সবার সঙ্গে আমিও এই কমিটিকে সাদরে গ্রহণ করবো এবং তাদের সর্বোচ্চ সহযোগিতা করবো। আশা রাখি, এই কমিটির হাত ধরেই সিরাজগঞ্জ জেলা সমিতি তার অনন্য উচ্চতায় যাবে এবং সিরাজগঞ্জ জেলার সকল শিক্ষার্থী উপকৃত হবে।”

৩০ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি-১ মোছা. হাফসা খাতুন, সহ সভাপতি – ২ মোছা. ইশরাত জালালী, সহ সভাপতি- ৩ শাহিদ হোসেন, সহ সভাপতি- ৪ আবু হুরায়রা ইমাদ, সহ সভাপতি- ৪ মো. সজিবুর রহমান। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. জুবায়ের আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক- ২ শেখ ইমাম মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক-৩ মো. আবুল বাসার, যুগ্ম সাধারণ সম্পাদক-৪ সাবেকুন নাহার, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা, সহ-সাংগঠনিক মো. রিফাত আলী, অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক মো. রাজু আহমেদ শান্ত, উপ-দপ্তর সম্পাদক মো. আদিল আহনাফ, প্রচার সম্পাদক মো. ইসমাইল হোসেন, উপ-প্রচার সম্পাদক নোশিন তাবাসসুম রিফাহ্, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাজনিন নিশাত ঋতু, ছাত্রী বিষয়ক সম্পাদক মোছা. সুমাইয়া পারভীন, ক্রীড়া সম্পাদক ফাহাদ সরকার, উপ-ক্রীড়া সম্পাদক মো: কাওসার আলী এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ফাহিম মোর্শেদ।

কমিটির সিনিয়র কার্যনির্বাহী সদস্যরা হলেন: মো. সজীব হোসাইন এবং মরান হোসেন। কার্যকরী সদস্য হিসেবে আছেন: মো. মানিক বাবু, মো. আকরাম হোসেন, মো. রিফাত হোসেন, আবু তাহের, মো. ইয়াসিন আরাফাত।

সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বিজয় বলেন, “সিরাজগঞ্জ জেলার সকল ছাত্র-শিক্ষকের বন্ধনকে সুদৃঢ় করতে এবং পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে টেকসই জাতি গঠনে আমরা বদ্ধপরিকর। সিরাজগঞ্জ জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি পরিবার। আমরা হাসি-কান্নায় একে অপরের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই প্ল্যাটফর্ম থেকে আমাদের নিজ জেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি আর ভালোবাসা ছড়িয়ে দেবো প্রতিটি কর্মে। সেই প্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও ঋদ্ধজন—সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।”

সভাপতি আব্দুল বারিক বলেন, “সিরাজগঞ্জ আমার অস্তিত্ব, সিরাজগঞ্জ আমার প্রথম পরিচয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জ জেলা থেকে আগত মেধাবী শিক্ষার্থীদের একত্রিত করে জেলার গৌরব ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করাই আমাদের লক্ষ্য। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের সমিতিকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে আমরা শিক্ষা, সংস্কৃতি ও সামঞ্জস্যের পথে এগোবো। সকল সদস্যের সমর্থন ও উৎসাহ আমাদের জন্য অপরিমেয় সম্পদ। একসাথে কাজ করে আমরা সিরাজগঞ্জের মর্যাদা আরও উন্নত করবো।”

নবগঠিত কমিটির উপদেষ্টা (ছাত্র) হিসেবে আছেন: রিজু খাতুন মিম, তিতাস রায়, মো. অনিক আহমেদ, মো. আব্দুল মোমিন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ জেলা সমিতি প্রায় দুই যুগ অতিক্রম করেছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই জেলার শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আসছে সংগঠনটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা সমিতি রাবির নেতৃত্বে বারিক ও বিজয়

আপডেট সময় : ১০:৩৩:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ মে ২০২৫