শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

ছাত্রদল নেতা সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্ৰেফতারের দাবিতে রাবি ছাত্রদলের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

এসময় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠু বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী এই দেশে কোন সন্ত্রাসী সংগঠন থাকবে না। কোন হত্যাকারীর ঠাই হবে না, আমরা ছাত্রদল সবসময় অন্যায়ের বিরুদ্ধে বর্জ কন্ঠে রাজপথে থাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শ্রেষ্ঠ বিদ্যাপীঠে একজন ছাত্রের মৃত্যু বাংলাদেশের জন্য একটি অশনিসংকেত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি একটি নির্দিষ্ট সংগঠনের এজেন্ডা বাস্তবায়ন করছেন।

তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, আমার ভাই সাম্য হত্যার খুনিদের অতিদ্রুত গ্রেফতারসহ বিচার করতে হবে এবং ঢাবি ভিসি এবং প্রক্টরকে পদত্যাগ করতে হবে। তা না হলে আমরা রাবি শাখা ছাত্রদল কঠোর আন্দোলন গড়ে তুলবো।

শাখা ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক বলেন, যারা দিল্লির দাসত্ব করে এবং পিন্ডির দাসত্ব করে তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলাদেশ পন্থীদের হত্যা করছে। ২১, ৭১ এবং ২৪ প্রত্যেকটি বাংলাদেশের ভিত্তি। এই তিনটি বিষয়ে মিমাংসা না করা, বাংলাদেশের বাংলাদেশের বিরোধী শক্তিদের বিচার না করা পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে কোনো রকম সুযোগ দিবে না ছাত্রদল।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা সাম্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এ বিষয়টাকে ভিন্নভাবে প্রভাবিত করার পাঁয়তারা করছে। একজন ছাত্র নিহত হওয়ার পরেও গুপ্ত বাহিনীর সদস্যরা কখনো রাজপথে এসে কখনো প্রতিবাদ করেনি। আমরা ঢাবি ভিসির পদত্যাগ ও সাম্য’র হত্যাকারীদের দ্রুত বিচার চাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ছাত্রদল নেতা সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্ৰেফতারের দাবিতে রাবি ছাত্রদলের অবস্থান

আপডেট সময় : ০১:৪১:৩৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫